নৈসর্গিক পরিবেশে গড়ে ওঠা ঢাকা নগরীর অধিকাংশ এলাকা একসময় জলাভূমিতে সমৃদ্ধ ছিল। ঢাকার চারপাশে ছিল সবুজের সমারোহ। শহরের চারদিক দিয়ে বয়ে চলা নদীগুলো ছিল দূষণমুক্ত। কিন্তু দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধি ও ক্রমবর্ধমান চাহিদার কারণে একদিকে যেমন জলাভূমির পরিমাণ হ্রাস পেয়েছে, অন্যদিকে অনেক ঢাকা হারিয়েছে তার মূল্যবান জীববৈচিত্র্য।






