অর্থনীতি

ঢাকা সিটি নির্বাচন: আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা থাকবে

বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ২৭ ও ২৮ ডিসেম্বর (শুক্র, শনি) ঢাকা মহানগরের সকল তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রার্থীদের জামানতের অর্থ জমা দেয়ার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর শুক্র ও শনিবার ঢাকা মহানগরীর সকল সফসিলি ব্যাংকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত পূর্বক খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।

এই দুই দিন সাধারণ ব্যাংকিং কার্যক্রম চলবে কিনা জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: সাধারণ গ্রাহকেরা লেনদেন করতে পারবেন এমন উদ্দেশ্যে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নয়। মূলত নির্বাচনের কারণে ব্যাংক খোলা রাখা হয়েছে। যেমন, প্রার্থীদের কেউ কেউ হয়তো ঋণ খেলাপি আছেন। তারা যেন ঋণ পরিশোধ করতে পারেন সে উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়:বাংলাদেশ ব্যাংক ব্যাংক সিটি কর্পোরেশন নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…