চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা শহরকে বালতি বানানো হয়েছে’

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৩:৪৮ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বক্স কালভার্ট উন্মুক্ত করে দিলেই ঢাকার জলাবদ্ধতা দূর হবে বলে মনে করে ওয়াসা। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে নগরী গড়ে না তোলার কারণেই জলাবদ্ধতার কবলে পড়ে ‘বালতি’তে পরিণত হয়েছে নগরী।

গত দু’দিনের ঢাকার চিত্র দেখলে বোঝা দায়, এখানে বাস চলে নাকি নৌকা? বারবার দাবি উঠলেও জলাবদ্ধতা থেকে রেহাই নেই নগরবাসীর। ঢাকা মহানগরের জলাবদ্ধতা কমাতে ১০ কিলোমিটার দীর্ঘ বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছিল। নিয়মিত আবর্জনা অপসারণ না করায় এসব কালভার্টের ভেতর পলিথিনসহ বর্জ্য জমে নিষ্কাশন ব্যবস্থা প্রায় বন্ধ।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ. খানের মতে, নিম্নাঞ্চলগুলোকে ভরাট করে ঢাকাকে একটা ‘বালতি’ বানানো হয়েছে। ঢাকা শহরে বক্স কালভার্ট হারাম। বক্স কালভার্ট তৈরি করে ঢাকা শহরে পানি নিষ্কাশন ব্যবস্থাকে সমস্যা সঙ্কুল করে তোলা হয়েছে। তাই এগুলো ভেঙ্গে বা উন্মুক্ত করে দিলে রাজধানীর পানি নিষ্কাশন ব্যবস্থা আরেকটু ভালো হবে বলে মনে করেন তিনি।

Banglabid

পরিকল্পনার অভাবই ঢাকার জলাবদ্ধতার জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে সব ধরনের জল-সঞ্চালন ব্যবস্থা, অর্থাৎ বৃষ্টির পানি পড়া থেকে শুরু করে তা নদী পর্যন্ত অথবা মাটির নিচে যাওয়ার পুরো ব্যবস্থার যে যে অংশ যে অবস্থায় আছে তাকে সম্পূর্ণ সচল করার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব।

তবে বক্স কালভার্ট উন্মুক্ত করার বিষয়ে ওয়াসার বক্তব্য সমর্থন করলেও এ কাজ অনেক সময়সাপেক্ষ বলে মনে করে সিটি কর্পোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেন, বক্স কালভার্ট কোনো ছোট প্রকল্প নয়। এর ওপর দিয়ে নির্মিত রাস্তা দিয়ে লাখ লাখ মানুষ চলাচল করে। তাই বক্স কালভার্ট ভেঙ্গে দিয়ে সেখান দিয়ে মানুষ কীভাবে চলাচল করবে সেটাও বিবেচনার বিষয়।

Reneta

ভুক্তভোগী জনগণের দাবি, বক্স কালভার্ট উন্মুক্ত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নগরবাসীকে জলবদ্ধতা থেকে রেহাই দেওয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনদুর্ভোগজলাবদ্ধতাঢাকার বৃষ্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের বন্যা পরিস্থিতির অবনতিতে মানুষের দুর্ভোগ

পরবর্তী

‘অবিলম্বে ভিসির অপসারণ না হলে কঠোর কর্মসূচী’

পরবর্তী

‘অবিলম্বে ভিসির অপসারণ না হলে কঠোর কর্মসূচী’

‘অবিলম্বে ভিসির অপসারণ না হলে কঠোর কর্মসূচী’

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT