চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের উপর ছাত্রলীগের হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। ওই হামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদকের সঙ্গে থাকা ছাত্রদলের ৭ কর্মী আহত হয়েছেন। 

সোমবার  দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের হাকিম চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে: ছাত্রদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রদল নেতা-কর্মীরা ক্যাম্পাসের হাকিম চত্বরে গেলে ছাত্রলীগের কর্মীরা পেছন থেকে তাদের ধাওয়া করে মারধর করে। হামলার এক পর্যায়ে ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন।

Banglabid

জানা গেছে: হামলায় অংশ নেয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে রয়েছে এফ রহমান হলের আপেল মাহমুদ, জসিম উদ্দিন হল ছাত্রলীগের কর্মী মহসিন আলম তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুসারী সূর্যসেন হলের যুগ্ম-সম্পাদক সৈয়দ শরিফুল ইসলাম শপু, সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি রাইসুল ইসলাম, সূর্যসেন হল সংসদের ভিপি মারিয়াম জামান খান সোহান, জগন্নাথ হল সংসদের জিএস কাজল সরকার, জসীম উদ্দিন হল সংসদের জিএস ইমামুল হাসান, জহুরুল হক হলের ঢাবি শাখার সহ-সম্পাদক হাসান রাহাত।

হামলায় ছাত্রদলের নেতা-কর্মীেদের মধ্যে আহত হন: শাহনেওয়াজ (সাধারন সম্পাদক প্রার্থী) ,কামরুল(জিয়া হল), শাহিন (সহ-সাংগঠনিক সম্পাদক, ঢা.বি), খোরশেদ আলম সোহেল
তাজ যুগ্ম আহ্বায়ক (মুজিব হল), ফিরোজ সুর্যসেন হল, মাসুৃম (এফ এইচ হল), মাহবুব শাহিন (শহীদুল্লাহ হল), ফাহিম এবং সজল।

এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দীর্ঘদিন পর ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি স্লোগান দেয়ার ঘটনা ঘটে।

Reneta

ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগের প্রায় হাজার খানেক নেতাকর্মী মধুর ক্যান্টিনে অবস্থান করছিলেন। পরে মধুর ক্যান্টিনে পাল্টাপাল্টি স্লোগান দেয় দুই ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

এরপর ছাত্রদলের নতুন নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ক্যাম্পাস ত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদলছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগস্ট ১৬, ২০২৬

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

আগস্ট ১৬, ২০২৬

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, চাঁদাবাজিতে কঠোর ব্যবস্থা

আগস্ট ১৬, ২০২৬

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত

আগস্ট ১৬, ২০২৬

ট্রেনে ‘ব্লেড হাতে হামলা’ করে অভিনেত্রী গ্রেপ্তার, যা জানা গেল

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT