ট্রাফিক সমস্যা কমানোর পাশাপাশি দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে রাত্রিকালীন শিফট চালুর কথা ভাবছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে অফিস করেন মেয়র সাঈদ খোকন। এসময় তিনি নানা দাপ্তরিক কাজের পাশাপাশি নগরীর বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজের তদারক করেন।
ঢাকায় নাগরিক সেবা ত্বরান্বিত করতে অভিনব উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মধ্যরাতেও তাই সরগরম নগর ভবন। কর্মকর্তাদের পাশাপাশি দাপ্তরিক কাজ করেছেন মেয়র নিজেও।
ট্রাফিক সমস্যা কমানোর পাশাপাশি দাপ্তরিক কাজে গতিশীলতা আনতেই রাত্রিকালীন শিফট বলে জানান দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
এই উদ্যোগের ফলে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নগরীর উন্নয়ন কাজ ত্বরান্বিতসহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ সহজ হবে বলে মনে করেন মেয়র।
পরীক্ষামূলকভাবে সপ্তাহের শুধু বৃহস্পতিবার রাতে এই কার্যক্রম চালানো হলেও ভবিষ্যতে এর পরিধি আরো বাড়বে।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:








