চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ডায়নামাইটসে আরও এক আফ্রিদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আফ্রিদি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস আগেই দলে টেনেছে পাকিস্তানি লিজেন্ড শহিদ আফ্রিদিকে। এবার আরও একজন আফ্রিদিকে চুক্তিভুক্ত করল তারা। তিনিও পাকিস্তানি। পুরো নাম শাহীন শাহ আফ্রিদি। খবরটি জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।

খাইবার এজেন্সির বাসিন্দা শাহীন শাহ। পাকিস্তান ফেডারেল শাসিত আদিবাসী অঞ্চলের একটি উপজাতীয় এলাকা খাইবার। সেখানে খেলেই বড় হয়েছেন শাহ। দুরন্ত এই ফাস্ট বোলারকে ২ বছরের জন্য দলে নিয়েছে ঢাকা।

১৭ বছরের শাহীন ঢাকার হয়ে স্বদেশী গ্রেট আফ্রিদি, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে খেলবেন।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। শাহীনের বোলিং স্টাইল অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের মত। যা দেখে মুগ্ধ মুস্তাক আহমেদ ও ওয়াকার ইউনুসের মত গ্রেটরা।

ইন-সুইঙ্গারের জন্য বিখ্যাত বাঁহাতি এই ফাস্ট বোলার উভয় দিকেই সুইং করাতে পারেন এবং ৯০ মাইলের উপরে গতিতে বোলিং করতে পারেন। শাহীন গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন, ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন।

পাকিস্তান সুপার লিগের পরের আসরের জন্য বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিই পাখির চোখ করেছে তাকে। পেশোয়ার জালমির সহকারী কোচ আব্দুর রহমানও শাহীনকে প্রশিক্ষণ দিয়েছেন। রহমান পেশোয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ক্রিকেট কোচদের মধ্যে একজন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ডায়নামাইটসবিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT