চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-টাঙ্গাইল সড়কে চরম ভোগান্তি, আগুন জ্বালিয়ে যাত্রীদের বিক্ষোভ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১১:৩৬ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

ঈদযাত্রায় আজ রোববারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে নাকাল হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঘরমুখী মানুষ। এই অবস্থায় কিছু বিক্ষুব্ধ যাত্রী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করেন, ফলে আরো বেড়ে যায়  যানজট।

মধ্যেরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কার্যত প্রায় অচল হয়ে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পাকুল্ল্যা থেকে বঙ্গবন্ধু সেতু প্রান্তের প্রায় ৪০ কি.মি সড়ক। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের অন্ততপক্ষে দশটি স্থানে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এর ফলে ভোগান্তির মাত্রা আরও তীব্র আকার ধারণ করে।

পরিস্থিতি সামাল দিতে গেলে উত্তেজিত জনতার রোষানলে পড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে সকাল দশটার দিকে ধীর গতিতে যান চলাচল শুরু হলে কিছুটা শান্ত হয় ঘরমুখী মানুষ।

গত চব্বিশ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩৫ হাজার যানবাহন পারাপার করেছে কতৃপক্ষ।  গত দিনের চেয়ে এক হাজার কম ও বিগত বছরের ঈদের আগের দিনের তুলনায় প্রায় ৫ হাজার বেশি। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৭০ কি.মি অংশের বিভিন্নস্থানে দেখা দেয় তীব্র যানজট। কোথাও কোথাও তা টানা দীর্ঘ ৪০ থেকে ৫০ কি.মি এলাকা ছাড়িয়ে গিয়েছে। এর ফলে এই অংশ পাড়ি দিতেই সময় লাগছে ১০ থেকে ১২ ঘন্টা! একদিকে যানজট অন্যদিকে তীব্র তাপাদহের কারণে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। মহাসড়কের কোন অংশেই বৃক্ষরাজি না থাকায় প্রখর রোদে তাপে অসুস্থ হয়ে পড়েছেন নারী-শিশু ও বয়স্করা।

পানীয় জল ও খাদ্য সংকটে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন  যাত্রীরা। পয়:নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অমানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে নারী যাত্রীদের।

Reneta

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা কোন কাজেই আসেনি বলে পরিবহণ চালক ও যাত্রীদের অভিযোগ। কর্তৃপক্ষের গাফিলতিকেও দায়ী করেন তারা।

অতিরিক্ত যানবাহনের চাপ, ভারী বর্ষণ ও দুর্ঘটনায় মহাসড়কে গাড়ি বিকল, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সিঙ্গেল লাইন ও বঙ্গবন্ধু সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ এবং সিরাজগঞ্জ অংশে সরু ব্রীজ ও সড়কে খানাখন্দ থাকায় গাড়ির স্বাভাবিক গতি ব্যহত হওয়ায় এ যানজটের সৃষ্টি বলে দাবি প্রশাসনের। অবস্থা মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তারা।

এবিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, টাঙ্গাইল জেলা পুলিশ ৭ শতাধিক সদস্য ও সকল কর্মকর্তাই মাঠে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন। তবে দফায় দফায় দীর্ঘ সময় করে টোলপ্লাজা বন্ধ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরাবরই বেগ পেতে হচ্ছে। এরপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। গাড়ির চাপ অনেকটা কমে এসেছে। ধারণা করছি বেলা একটার মধ্যে মহাসড়ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি।

কানাডায় ফিফা বিশ্বকাপে “ফ্রম ড্রইং টু ওয়ার্ল্ড কাপ বাস” অর্জন করেছে বাংলাদেশি সাগ্নিক

এপ্রিল ২৩, ২০২৬

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

এপ্রিল ২৩, ২০২৬

‘বাসভাড়া কিলোমিটারে বাড়ছে ১১ পয়সা’

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচারকাজ থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বছরের শেষ দিকে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT