মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়া ও বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্বপারের হাতিয়া থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৩৫ কি.মি এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে কয়েক হাজার বাস-ট্রাক আটকে পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে গাড়ির চালক ও যাত্রীসাধারণ।
টাঙ্গাইল হাইওয়ে পুলিশ জানান, গতকাল বিকেলে করোটিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং রাতে মহাসড়কের পৌলী ও রসুলপুর এলাকায় দুটি গাড়ি বিকল হয়ে যায়। গাড়ি দুটি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এসময় যানজটের সৃষ্টি হয়।
রাত থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্বপারের হাতিয়া থেকে মির্জাপুর পর্যন্ত ৩৫ কিমি যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।







