ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর থেকে চন্দ্রা পর্যন্ত ২০ কি.মি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে সৃষ্ট হওয়া যানজট শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত আছে।
গোড়াই হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকালে মির্জাপুর উপজেলার কুর্নী নামক স্থানে পাথর ভর্তি একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়। বিকল ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নিতে ঘন্টাব্যাপী সময় লাগায় ও গাড়ীর চাপ বেশি থাকায় যানজট নিরসনে বেগ পেতে হচ্ছে।
এছাড়াও মহাসড়কের ফোর লেনে উন্নীতকরণ কাজ চলার কারণে স্বাভাবিক গতিতে গাড়ি না চলে থেমে থেমে চলার জন্য মাঝে মাঝেই যানজটের সৃষ্টি হয় বলেও তিনি জানান।








