ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখি যাত্রীরা।
ঢাকা থেকে টাঙ্গাইল আসতে সময় লাগে ২ থেকে ৩ ঘন্টা। সেখানে বর্তমানে সময় লাগছে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা এমনটি বলছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা।
আর হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ এবং ঈদ উপলক্ষে গরু ভর্তি ট্রাক যাতায়াতের থাকার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার (ওসি) হুমায়ুন কবির জানান, মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় গরু ভর্তি ট্রাক বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে এই ট্রাকগুলো সরিয়ে ফেলা হলেও যানজট রয়ে গেছে।






