বিনোদন

ঢাকা গ্যালারিতে নাজিয়া আন্দালিব প্রিমার ‘ভুল-দাগ’

নাজিয়া আন্দালিবের ‘ভুল-দাগ’ প্রিমার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজিয়া আন্দালিবের ‘ভুল-দাগ’ প্রিমার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর ঢাকা গ্যালারিতে শুরু হয়েছে দৃশ্য শিল্পী নাজিয়া আন্দালিব প্রিমার কন্সেপচুয়াল শিল্প প্রদর্শনী ‘দ্য মিস-ট্রেইস’ (ভুল -দাগ)।  

২০ নভেম্বর থেকে শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস, সারা যাকেরসহ অনেকেই।

‘ভুল-দাগ’ একটি অনন্য প্রদর্শনী যা শিল্পীর পরিচয় এবং তার অবিভক্ত চিন্তাধারার প্রতিফলন। এই প্রদর্শনীটিতে ৫০ টিরও বেশি শিল্পকর্ম রয়েছে।

নাজিয়া আন্দালিব প্রিমার 'ভুল-দাগ' এর উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজিয়া আন্দালিব প্রিমা, বাংলাদেশের একজন প্রগতিশীল ও সৃজনশীল শিল্পীদের মধ্যে অন্যতম একজন। তিনি একই সাথে একজন উদ্যোক্তা এবং একজন সক্রিয় সৃজনশীল কর্মী।

তিনি প্রেমা আর্ট ফাউন্ডেশনের চেয়ার, বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা, উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক।

দেশের বাইরে বিভিন্ন আর্ট ফেস্টিভাল, ইন্টারন্যাশনাল আর্ট এক্সপোতে নাজিয়া আন্দালিব প্রিমার কাজগুলো প্রর্দশিত ও প্রশংসিত হয়েছে।

বিষয়:আসাদুজ্জামান নূর ইউনুস নাজিয়া আন্দালিব প্রিমা সারা যাকের সাংসদ সাংস্কৃতিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…