চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
জনপদ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া
A A
বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত-মানব পাচারকারী

ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৃথক এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-১০ জানায়, শুক্রবার রাতে রাজধানীর কদমতলীর ওয়াসা পুকুরপাড় এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইমরান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় র‌্যাব একটি পিস্তল, পাঁচটি গুলি এবং ৬৯ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী জালাল উদ্দিন উরফে বদু নামে এক যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার বাউতলা গ্রামের দারু মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ ৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, শুক্রবার সকালে জালাল ভারত থেকে এসে এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তার দেয়া তথ্য মতে রাতে তাকে নিয়ে নূরপুর গ্রামে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় জালালকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মোশাররফ হোসেন তরফদার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT