চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ৬ লাখ মাস্ক বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২১
বাংলাদেশ
A A
অনলাইন সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা মাস্ক বিতরণ কার্যক্রম নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন জীবিকা রক্ষার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ছয় লাখ মাস্ক বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি এই দুই সিটি করপোরেশনের ১১টি কোরবানির হাটে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং যথাযথ মাস্ক ব্যবহারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে।

আজ শুক্রবার ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ নামে একটি ক্যাম্পেইনের উদ্বোধনকালে এ সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

Banglabid

শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফুড পান্ডার সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, এটুআই এই ক্যাম্পেইনের সহযোগী পার্টনার।

মাস্ক ক্যাম্পেইন-এর উদ্দেশ্য জানিয়ে শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ বলেন,  কোভিড-১৯ এর উর্ধ্বমুখী সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি করতে এমন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ছয় লাখ মাস্ক বিনামূল্যে বিতরণ করব।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১ টি কোরবানির হাটে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং যথাযথ মাস্ক ব্যবহারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে।কোরবানির পশুর হাটে মাস্ক ক্যাম্পেইন কার্যক্রম সম্পর্কে তিনি বলেন,  ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯টি কোরবানির হাটে (খিলক্ষেত, পল্লবী, গাবতলী, উত্তরা, দক্ষিণখান, মোহাম্মদপুর, উত্তরখান, ভাটারা, এবং বাড্ডা) চার’শ জন মাস্ক প্রমোটার্স বিনামূল্যে মাস্ক বিতরণ এবং জনসচেতনতা তৈরি করবে। এছাড়াও থাকবে সুরক্ষা বুথ, অ্যান্টিজেন টেস্টিং।

Reneta

ইমরান আহমেদ বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের দু’টি পশুর হাটে (বিবিরহাট, সিডিএ) এক’শ জন মাস্ক প্রমোটার্স বিনামূল্যে মাস্ক বিতরণ এবং জনসচেতনতা তৈরি করবে। এছাড়াও থাকবে সুরক্ষা বুথ।

প্রশিক্ষণপ্রাপ্ত মাস্ক প্রমোটার্সের পাশাপাশি প্রতিটি হাটের ইজারাদার কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবকরাও মাস্ক বিতরণে সহযোগিতা করবে।

এছাড়াও ঈদের পরে এক মাসব্যাপী ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং যথাযথ মাস্ক ব্যবহারের মাধ্যমে কমিউনিটিকে মাস্ক পরিধানে উৎসাহিতকরণ ও সচেতনতা বৃদ্ধি করা হবে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মেয়র আতিকুল ইসলাম করোনা প্রতিরোধে মাস্ক পরার গুরুত্ব তুলে ধরে সবাইকে মাস্ক পরতে উৎসাহ দিয়েছেন।

তিনি বলেন, আমরা কোরবানির পশু কিনতে হাটে যাচ্ছি, কিন্তু অনেকেই ঠিকমতো মাস্ক পরছি না। মাস্ক না পরলে আমরা নিজেরাই কোরবানী হয়ে যাবো। যিনি হাটে গিয়ে পশু কিনবেন তিনি এমন বিক্রেতার থেকে পশু কিনবেন না যিনি মাস্ক পরেননি। আবার কোনো পশু বিক্রেতা এমন গ্রাহকের কাছে পশু বিক্রি করবেন না যিনি মাস্ক পরেননি। এটা সবার প্রতি আমার আহ্বান, আমার মেসেজ।

কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতা মাস্ক বা পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিটি করপোরেশন জরিমানা করবে বলেও সতর্ক করেন আতিক।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা করছি। যখন কঠোর বিধিনিষেধ শিথিল করা হলো তখন অনেকেই কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন, প্রশ্ন করছেন। কিন্তু সমাধান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেটি হচ্ছে, দেশ ও জাতির জন্য জীবন ও জীবিকা একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়া।

জীবন রক্ষার জন্য আমরা দুই সপ্তাহ কঠোর লকডাউনে ছিলাম। এখন জীবিকা রক্ষার্থে সেটা কিছুটা শিথিল করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তবে সেই ঝুঁকি কমিয়ে আনা সম্ভব যদি আমরা সঠিকভাবে মাস্ক পরি। মাস্ক পরলে আমরা জীবনও রক্ষা করতে পারবো, জীবিকাও রক্ষা করতে পারবো।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দেশের সাধারণ নাগরিকদের সঠিক পদ্ধতিতে মাস্ক পরতে উৎসাহিত করতে এই ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। দেশের রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করতে হবে, মাস্ক পরাকে গণআন্দোলনে পরিণত করতে হবে। আমরা খুব শীঘ্রই দেশের উল্লেখযোগ্য মানুষকে ভ্যাকসিন দিতে পারব। ভ্যাকসিনের দেওয়ার পরও আমাদের মাস্ক পরতে হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এমন উদ্যোগ সত্যিই গর্ব করার মতো। করোনার ভয়াল থাবা থেকে বাঁচতে হলে আমাদের সকলকে মাস্ক পরতে হবে। আমরা চট্টগ্রামে করোনার শুরু থেকেই মেহনতি মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি। সম্প্রতি আমাদের ছয়টি পশুর হাটেও বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রমের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ চালু আছে।

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক আহমেদ মুশফিক মুবারক ও ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আম্বারিন রেজা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিটনের সেঞ্চুরির পর আফিফ-ঝড়

পরবর্তী

বেলজিয়াম পরিবেশ গবেষণায় সহায়তা দিতে পারে: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী বেলজিয়াম গবেষণায় সহায়তার জন্য চুক্তিপত্র স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়াম পরিবেশ গবেষণায় সহায়তা দিতে পারে: তথ্যমন্ত্রী

Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

আজও ১৮৭ জনের মৃত্যু

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT