আদালত

ঢাকা উত্তর: উপনির্বাচন স্থগিত চেয়ে রিট, আদেশ বুধবার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসিয়াল লোগো, যা শহরের উন্নয়ন ও পরিষেবা সংক্রান্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত রিটের শুনানি শেষ হলে আদালত আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

ভাটারার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও বেড়াইদের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আজ মঙ্গলবার এ সংক্রান্ত দু’টি রিট করেন।

বিষয়:ডিএনসিসির উপনির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…