চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তর উপনির্বাচন স্থগিত চেয়ে রিটের রায় আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০১৮
আদালত
A A
নির্বাচন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত চেয়ে করা দুটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বিষয়টি নিয়ে আদেশের জন্য  বুধবার দিন ধার্য রাখা হয়েছে।

অন্যদিকে নির্দিষ্ট সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণা করার জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার আদেশের এই দিন ধার্য করেন। এর আগে সকালে রাজধানীর ভাটারা ও বেরাইদ ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান ডিএনসিসির উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় পৃথক দুটি রিট আবেদন করেন।

রিটকারীরা হলেন ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এএ জাহাঙ্গীর আলম।

এর মধ্যে আতাউর রহমান ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্থগিত
শেয়ারTweetPin

সর্বশেষ

হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন, আদালতে তোলার প্রস্তুতি

এপ্রিল ৭, ২০২৬

সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস

এপ্রিল ৭, ২০২৬
ছবি: এআই সহযোগিতায় বানানো

রান আউট বিতর্কের জের, ছুরিতে প্রাণ হারালেন আম্পায়ার

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার পাঁচ মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৭, ২০২৬

‘হজ যাত্রীদের যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে’

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT