বিনোদন

নভেম্বরে আর্মি স্টেডিয়ামেই হচ্ছে ‘ফোক ফেস্ট’

ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৭, নভেম্বরে আর্মি স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বরে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকায় আন্তর্জাতিক ফোক ফেস্ট, রেজিস্ট্রেশন শীঘ্রই শুরু হবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকারের অনুমতি না পাওয়ায় এবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে হচ্ছে না ব্যাপক জনপ্রিয় ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’-এর এবারের আসরটি। তবে একই মাঠে আসছে নভেম্বরে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৭’।

সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক লোকসংগীত। লোকসংগীতের চর্চা এবং প্রসারের জন্য তৃতীয়বারের মতো আয়োজিত হবে তিন দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৭।’

গতবারের মতোই এবছরেও ঢাকার আর্মি স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দর্শকেরা উপভোগ করতে পারবেন এ অনুষ্ঠান।

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ এর ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য অবশ্য এখনও জানানো হয়নি। এই মাসের শেষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সেখানে বিস্তারিত জানানো হবে।

তবে ধারণা করা হচ্ছে প্রতিবারের মতো এবারও অনলাইনে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে অনুষ্ঠান সরাসরি উপভোগ করা যাবে। এ জন্য www.dhakainternationalfolkfest.com ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সব তথ্য।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…