ডিজিটাল শর্ট

ঢাকা আর্ট সামিট ২০২০

প্রদর্শনীতে বিভিন্ন রঙিন চিত্রকর্মের সমাহার, যা বাংলাদেশের আধুনিক শিল্পের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

প্রতিবারের মতো এবারও ঢাকা আর্ট সামিট-এর প্রধান ভেন্যু শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবন। যাকে বলা হয় দক্ষিণ এশীয় শিল্পকর্ম ও চিত্রকলার প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন।

এই আয়োজনে অংশ নেন দেশ-বিদেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি উদীয়মান শিল্পীরা। এক ছাদের নিচে বিশ্বের নানা প্রান্তের নানা রুচি ও শিল্পের নানামাত্রার কাজ দেখার বিরল সুযোগ করে দিতে ২০১২ সাল থেকে আন্তর্জাতিক এই সামিটের আয়োজন করে আসছে সামদানী আর্ট ফাউন্ডেশন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজানো হয়েছে একটি বিশেষ প্রদর্শনী। একাডেমির জাতীয় চিত্রশালার প্রথম তলায় ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে এই প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (CRI) এবং সহায়তা দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ICT) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। যেখানে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক আলোকচিত্রের বিশাল সংগ্রহ।

সামিটে অংশ নেবেন বাংলাদেশ ছাড়াও ৪৪টি দেশের ৫০০ এর অধিক চিত্রশিল্পী-ভাস্কর, কিউরেটর, শিল্প-সমালোচক, আর্ট প্রফেশনাল, শিল্প সংগ্রাহক, স্থপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…