চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাকিবের ‘সত্তা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
‘সত্তা’ ছবির পোস্টার

‘সত্তা’ ছবির পোস্টার

শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরের। ৯ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যেখানে উপস্থিত ছিলেন দেশি-বিদেশি অসংখ্য নির্মাতারা। টার্কিশ চলচ্চিত্র ‘জার’ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের। আর এই উৎসবেই শনিবার সন্ধ্যায় দেখানো হবে দেশের তারকা অভিনেতা শাকিব খান ও কলকাতার পাওলি দাম অভিনীত ছবি ‘সত্তা’।

ঢাকা আন্তর্জাতিক উৎসবের এবারের আসরে ৬৪টি দেশের ২১৬ টি চলচ্চিত্র রাজধানীর পাঁচটি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে প্রদর্শীত হবে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত গেল বছরে মুক্তি পাওয়া ‘সত্তা’।

ছবিটির প্রযোজক সোহানী হোসেনের লেখা ছোট গল্প ‘মা’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে এবার সত্তাসহ দেখানো হবে মোট দশটি চলচ্চিত্র। আর এরমধ্যে ইমপ্রেস টেলিফিল্ম থেকেই দেখানো হবে চারটি সিনেমা।

উৎসবে দেখানো হবে যে দশ বাংলা চলচ্চিত্র:
মোট দশটি দেশি সিনেমার মধ্যে ইমপ্রেস থেকে দেখানো হবে আকরাম খানের ‘খাঁচা’, আকা রেজা গালিবের ‘কালের পুতুল’, সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ এবং শামীম আখতারের ‘রিনা ব্রাউন’। এরমধ্যে আকা রেজা গালিবের পরিচালনায় ‘কালের পুতুল’ ছবিটির প্রিমিয়ার শো হবে।

ইমপ্রেস টেলিফিল্ম-এর সিনেমা ছাড়াও ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ছাড়াও থাকছে নাদের চৌধুরীর ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ফাখরুল আরিফিন খানের ‘ভুবন মাঝি’, তৌকীর আহমেদের ‘হালদা’, আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ এবং লতা আহমেদের ‘সোহাগীর গয়না’।

Reneta

কখন, কোথায় দেখা যাবে? ক্লিক করুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেসকল্লোলশাকিবসত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় ২৫ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে যাবেন মার্কো রুবিও

মে ১৫, ২০২৬

কেমন হল দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল

মে ১৫, ২০২৬

লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন

মে ১৫, ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT