পুলিশদের সহযোগীতায় প্রথমবারের নির্মিত হচ্ছে ঢাকাই চলচ্চিত্র। ‘ঢাকা অ্যাটাক’ শিরোনামের ছবিটির পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেডের নিবেদনে চলচ্চিত্রটি নির্মাণ করা হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে সন্ধ্যায় জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে ঢাকা অ্যাটাকের যাত্রা শুরু হলো। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সিনেমার একটি ক্যামেরা প্রদান করেন।
পুলিশের বাজেটের এ ছবিটিতে তৃতীয় বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি। এছাড়া ছবিতে আরো দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন প্রমুখ।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সানী ছানোয়ারের গল্প ও চিত্রনাট্যে দেশের প্রথম পুলিশ অ্যাকশান থ্রিলার এই ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্য নির্মাতা দীপঙ্কর সেনগুপ্ত দীপন।
মহরত অনুষ্ঠানে ছবির কলাকুশলীর পাশাপশি র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান ও সচিব মরতুজা আহমেদ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিতি ছিলেন।
নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেডের এ ছবিটি প্রযোজনা করছেন স্প্ল্যাশ মাল্টিমিডিয়া। শিগগিরই ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু করবেন নির্মাতা দীপঙ্কর সেনগুপ্ত দীপন।






