চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় মুসলিম পরিচয়ে জাপানি নারীকে দাফন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

আইএস সংশ্লিষ্টতার কারণে যখন দেশের সীমানা পেরিয়ে জাপান ছাড়াও পশ্চিমা বিশ্বে উত্তরের জেলা রংপুরে জাপানি হোশি কুনিওর নিহত হওয়ার ঘটনাটি আলোচিত বিষয় ছিলো; তখন খোদ ঢাকাতেই খুন হন আরেক জাপানি। তবে তাকে মুসলিম পরিচয়ে দাফন করে ফেলার কারণে সেই খবর জানা গেছে প্রায় এক মাস পর। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ব্যক্তিগত বা সম্পত্তিজনিত বিরোধে খুন হয়েছেন পঞ্চাশোর্ধ জাপানি নাগরিক হিরোয়ি মিয়েতা।

মুসলিম পরিচয়ে ওই জাপানি নারীর লাশ দাফন করা হয় উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে। দাফনের এক মাস পর লাশ তুলে তাই আবারো ময়না তদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ। তবে এরইমধ্যে হত্যা মামলা দায়ের হয়েছে থানায়। উত্তরা (পুর্ব) থানার ইন্সপেক্টর মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় পাঁচজনকে গ্রেফতার করে চারদিনের রিমান্ডে এনে জাপানি নাগরিক হিরোয়ি মিয়েতাকে মুসলিম পরিচয়ে দাফন এবং মৃত্যুর খবর গোপন করার উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ কর্মকর্তা এবং গোয়েন্দারা জানতে পেরেছেন, জাপানি ওই নারী প্রায় এক দশক ধরে বাংলাদেশে বসবাস করে আসছিলেন। একটি বায়িং হাউসের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি।

ঢাকায় জাপান দূতাবাস কিছুদিন ধরে তার নিখোঁজ থাকার সংবাদ জানানোর পর তদন্ত শুরু হয়। তখনই জানা যায়, হিরোয়ি মিয়েতাকে প্রায় এক মাস আগে মুসলিম পরিচয়ে দাফন করা হয়েছে।

পুলিশ সূত্রগুলো জানাচ্ছে, ঢাকায় থাকলেও মিয়েতা প্রতিদিনই জাপানে ফোন করে তার মায়ের সঙ্গে কথা বলতেন। বিশেষ করে হোশি কুনিও নিহত হওয়ার পর তাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতেন জাপানে তার পরিবার।

Reneta

এরকম অবস্থার মধ্যেই গত ২৬ অক্টোবর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়ে মিয়েতার মা শেষ পর্যন্ত বিষয়টি ঢাকায় জাপান দূতাবাসকে জানায়।

দূতাবাস প্রথমে মৌখিকভাবে এবং পরে ১৯ নভেম্বর থানায় জিডি করে পুলিশের কাছে হিরোয়ি মিয়েতার নিখোঁজ থাকার বিষয়ে অভিযোগ করে।

তদন্তে বেরিয়ে আসে, বেশ আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর মুসলিম পরিচয়ে তাকে কবরস্থও করা হয়েছে। কিন্তু পরিবারের কাছে তার মৃত্যুর খবর গোপন রেখে মুসলিম পরিচয়ে দাফন করার কারণে পুলিশ ধারণা করছে, খুন হয়েছেন হিরোয়ি মিয়েতা।

তিনি যে বায়িং হাউসের হয়ে মধ্যস্থতার ভূমিকা পালন করতেন প্রথমে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সন্দেহ করে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের বিস্তারিত জানানোর কথা থাকলেও পরে জাপান দূতাবাসের অনুরোধে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT