কমিক বইয়ের পাতা থেকে রুপালী পর্দায় এসেছে ভয়াল দানব ‘কং’। ১০ মার্চ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কিং কং’ সিরিজের নতুন ছবি ‘কং : স্কাল আইল্যান্ড’। বাংলাদেশের দর্শকও একই দিন থেকে ছবিটি দেখতে পাবেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।
ছবির পরিচালক জর্ডান ভোট-রবার্টস আগেই জানিয়েছেন, ‘এটিই হবে সবচেয়ে বড় কং।’ অভিনয় করছেন স্যামুয়েল এল জ্যাকসন, টম হিডলস্টন, ব্রি লারসন প্রমুখ।
জন্ম ১৯৩৩। ভারত মহাসাগরের এক রহস্যময় দ্বীপে থাকত সে। এক অভিযাত্রী দল তাকে ধরে নিয়ে আসে যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক শহরে দাপিয়ে বেড়ায়। জায়গা করে নেয় বিশ্বের সর্বকালের সেরা আতঙ্কের তালিকায়। দানব গরিলা কংকে ‘কিং কং’ নামে চিনেছে বিশ্ব।

১৯৭০ সালের পটভূমিকায় এবার অ্যাডভেঞ্চার প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে। স্বর্গীয় পটভূমি এক মুহূর্তে কীভাবে নরকে পরিণত হতে পারে, এ ছবিতে তার ভয়াল রূপ দেখতে পাবেন দর্শক।
‘কং : স্কাল আইল্যান্ড’ ছবির ট্রেলার :







