চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় বিমসটেক চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
বিনোদন
A A
বিমসটেক চলচ্চিত্র উৎ​সব উপলক্ষে সংবাদ সম্মেলন

বিমসটেক চলচ্চিত্র উৎ​সব উপলক্ষে সংবাদ সম্মেলন

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কোঅপারেশন (বিমসটেক) একটি আঞ্চলিক জোট। । দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, নেপাল ও মিয়ানমার এই জোটের সদস্য। আন্তর্জাতিক এই জোটের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায়। এবার বিমসটেক প্রথম চলচ্চিত্র উৎ​সব আয়েজন করতে যাচ্ছে।

২২ জুলাই ঢাকায় শুরু হবে এই উৎ​সব। এখানে ৭টি দেশের ১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎ​সব আয়োজনে সহযোগিতা করছে রেইনবো চলচ্চিত্রে সংসদ। আর এই উৎ​সব অনুষ্ঠিত হবে ঢাকায় বিমসটেক সচিবালয়ে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিমসটেক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন বিমসটেকের পরিচালক নাজমুল হাসান, সেক্রেটারি জেনারেল সুমিত নাকানদালা, রেইনবো চলচ্চিত্র সংসদের আহমেদ মুজতবা জামালসহ অনেকে ।

উৎ​সবে থাকছে বাংলাদেশের চারটি চলচ্চিত্র—‘অনিল বাগচীর একদিন’,  ‘আয়নাবাজি’, ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘অজ্ঞাতনামা’। এর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’। উৎ​সবে আরও থাকছে ভারতের ৪টি, মিয়ানমারের ২টি, নেপালের ২টি, থাইল্যান্ডের ২টি, শ্রীলঙ্কার ১টি এবং ভুটানের ১টি চলচ্চিত্র। ২৬ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় ছবির প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।

Banglabid

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমসটেকের ২০ বছর পূর্তি উপলক্ষে এই উৎ​সব আয়োজন করা হচ্ছে। আগামী ২২ জুলাই সকাল ১১টায় উৎসব উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ‘বিমসটেক’–এর সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত সুমিত নাকানদালা।

এখানে আরও জানানো হয়, বিমসটেক–এর মূল উদ্দেশ্য হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গপোসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪০ বছরে ‘ক্রীড়াজগত’: কাগজের লেখা ছড়াবে অনলাইনে

পরবর্তী

শো দেখতে গিয়ে বমি হলো জেনিফার লরেন্সের

পরবর্তী
জেনিফার লরেন্স

শো দেখতে গিয়ে বমি হলো জেনিফার লরেন্সের

সপরিবারে আমির খান

সপরিবারে পিসার হেলানো টাওয়ার দেখলেন আমির

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT