দীর্ঘদিন ধরেই মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে জনপ্রিয় অভিনেত্রী দিতির অবস্থার আরো অবনতি ঘটেছে। দিতির মেয়ে লামিয়া চৌধুরী তার ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন।
অবস্থার কোনো রকম উন্নতির না হওয়ায় পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, জানুয়ারির মাঝামাঝি সময়ে দিতিকে ঢাকায় ফিরিয়ে আনা হবে।
পরিবারের এমন সিদ্ধান্তের কথা চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক শিল্পী সমিতির মহাসচিব পরিচালক মুশফিকুর রহমান গুলজার।
তিনি বলেন, লামিয়ার সঙ্গে গতকাল ও আজ বুধবার সকালে আমার কথা হয়েছে। দিতির শারীরিক অবস্থা ভালো নেই। কোনো রকম আশা দেখছেন না চিকিৎসকরা। সবকিছু এখন নিয়ন্ত্রণের বাইরে। তাই লামিয়া আমাকে বলেছেন, শিগগিরই তার মাকে নিয়ে ঢাকায় ফিরে আসবেন। এখন সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিজের ফেসবুক স্ট্যাটাসে লামিয়া জানিয়েছন, দিতির মাথা থেকে ঝরে পড়া চুলগুলো নিজের কাছে জমিয়ে রাখছেন দিতি।
অভিনেত্রী দিতি ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






