চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় চলছে ‘বঙ্গবন্ধু’র শেষ ধাপের শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২১
বিনোদন
A A

ভারতের পর এবার বাংলাদেশে শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিতব্য বহুল আলোচিত বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শেষ ধাপের শুটিং। মঙ্গলবার শুটিংয়ে অংশ নিয়েছেন হাজারের বেশি মানুষ! বর্তমানে শুটিং চলছে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ মাঠে।

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিরাট আয়োজনে ঢাকায় শুটিং চলছে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশের। আগে থেকে সেট নির্মাণের কাজ চলছিলো ঢাকা কলেজ মাঠে। মঙ্গলবার ভোর থেকে সেই মাঠে হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন অংশের শুটিং।

ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খন্দকার সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্যাম বেনেগালের সাথে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ঢাকা কলেজ মাঠে বরেণ্য চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। তার সাথে একান্ত আলাপচারিতায়।

মঙ্গলবার রাতে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি অংশটি আজ চিত্রায়ন হলো ঢাকা কলেজ মাঠে। ২৬, ২৭ ও ২৮ নভেম্বর এখানেই চিত্রায়ন হবে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

ঢাকা কলেজ মাঠেই হবে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের শুটিং

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘বঙ্গবন্ধু’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে। শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত ১৭ নভেম্বর ঢাকায় আসে শ্যাম বেনেগাল, সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ আরও কয়েকজন।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভচঞ্চল চৌধুরীজাতির জনকতিশানুসরাত ফারিয়াবঙ্গবন্ধুরিয়াজলিড বিনোদনশুভশেখ হাসিনাশ্যাম বেনেগালসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT