ঢাকা চলচ্চিত্র আন্দোলন’র আয়োজনে আগামী ২৩ মার্চ ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হবে উত্তরাস্থ ০৩ নং সেক্টরের রবীন্দ্র স্মরণির বটতলায়।
উৎসব উপলক্ষে বাংলাদেশী নির্মাতাদের নিকট হতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহবান করা হয়েছে। আগামী ১০ মার্চ ২০১৮ এর ভেতর অনুর্ধ্ব ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেওয়া যাবে। উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেয়ার লিংক: https://goo.gl/sifS8s
উৎসব কমিটির আহবায়ক বিশিষ্ট নির্মাতা নুরুল আলম আতিক জানান, ‘নবীন নির্মাতাদের চলচ্চিত্রের সাথে সাধারণ মানুষের যোগসূত্র স্থাপন করার জন্য আমরা উন্মুক্ত স্থানে উৎসবটির আয়োজন করেছি।’
উৎসবে আমন্ত্রিত ও প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।







