বিনোদন

ঢাকায় আসছেন জিৎ​

ঢাকায় আসছেন জিৎ​

‘বস টু’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও জিৎ​

ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়ক জিৎ​ ঢাকায় আসছেন। না, কোনো ছবির শুটিংয়ের জন্য নয়, এবার তিনি কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে, তার নতুন ছবি ‘বস টু’র প্রচারণায় অংশ নেবেন। এবার ঈদে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জিৎ​, নুসরাত ফারিয়া ও শুভশ্রী অভিনীত ছবি ‘বস টু’।

যৌথ প্রযোজনার ছবি ‘বস টু’ প্রযোজনা করেছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড। পরিচালনা করেছেন বাবা যাদব।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, ৫ জুন বিকালে ঢাকায় আসবেন জিৎ​। ওই দিন সন্ধ্যায় তিনি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এখানে ‘বস টু’ ছবির পোস্টার উন্মোচন করবেন। এছাড়া ৬ ও ৭ জুন বিভিন্ন প্রচারাভিযানে অংশ নেবেন। জিৎ​ কলকাতায় ফিরে যাবেন ৭ জুন বিকালে। এর আগে তিনি ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য সবাইকে আহ্বান জানাবেন।

বিষয়:জিৎ বস টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…