চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ‘অ্যাভেঞ্জার্স’র শেষ খেলা, টিকেট পাওয়ার লড়াই শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বিশ্বজুড়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষ অপেক্ষায় আছে ২৬ এপ্রিলের জন্য। কারণ এদিনে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের দর্শকরাও মুখিয়ে আছে ছবিটির জন্য। আর সেই লড়াই শুরু হচ্ছে বুধবার থেকে!

‘অ্যাভেঞ্জার্স’-এর ভক্তরা রীতিমত তীর্থের কাকের মত অপেক্ষা করছেন নতুন ছবির জন্য। সেই অপেক্ষার অবসান ঘটছে ২৬ এপ্রিল। এদিন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। দর্শক চাহিদার কথা চিন্তা করে ২৪ এপ্রিল থেকে ছবিটির অগ্রীম টিকেট বিক্রি শুরু করছে তারা।

আগের ছবিতে সমাধান না হওয়া রহস্যের জট খুলবে এ ছবিতে। তাই আগের ছবি যারা দেখেছেন এ ছবির জন্য তাদের আগ্রহটা একটু বেশিই। থানোসকে কে মারবে? এই প্রশ্নের উত্তর মিলবে ছবিটিতে। আয়রনম্যানের ক্যারিশমা দেখার অপেক্ষাতেও আছেন অনেকে। থানোসকে ঠেকানোর দায়িত্ব যে তার কাঁধে।

গত বছরের ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর দৃশ্যায়ন হিসাবে নিলে বলতেই হবে, এ বছরের অন্যতম সেরা আকর্ষণ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বলা হচ্ছে এটিই হবে এই সিরিজের সর্বশেষ ছবি।

জমজমাট এক সিনেমার আভাস মিললো ট্রেলারেই। দেখা যায়, মহাকাশে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আয়রনম্যান। ক্যাপ্টেন আমেরিকা ও ওয়ান্ডার উইমেন নিরাশ। ট্রমাতে ভুগছেন থর। তবে কী এবার শেষ হয়ে যাবে অ্যাভেঞ্জার্স?

কিন্তু এর আগের পর্বগুলোতে তো বিশ্ব জয় করে শান্তির বার্তা দিয়েছিল থানোস। পৃথিবীতে এত বেশি জনসংখ্যা সেটির হাত থেকে আলাদা জগৎ-বানানোর উদ্দেশ্য ছিল থানোসের। যার জন্য আলাদা আলাদা ইনফিনিটি স্টোন নিয়ে ‘অ্যাভেঞ্জার্স’ দের শেষ করে থানোস। তবে কী এবার ঘুরে দাঁড়াবে পৃথিবীর রক্ষকেরা? আবার মাঠে নামবে থর, ক্যাপ্টেন আমেরিকা, ওয়ান্ডার উইমেনরা? এমনই কৌতুহল জন্ম দিয়েছে ছবিটির ট্রেলার।

Reneta

আগের ছবির মত এ ছবিতেও পরিচালনায় থাকছেন অ্যান্থনি রুশো ও জো রুশো। তবে আগের ছবির শেষে অনেক সুপারহিরোকেই দেখা গেছে ছাই হয়ে উড়ে যেতে। তাহলে এবারের পর্বে কোন কোন সুপারহিরো থাকবেন? এ প্রশ্নের জবাব মিলেছে এরইমধ্যে প্রকাশিত পোস্টারে। যথারীতি এ ছবিতেও থাকছেন আয়রনম্যান। অ্যাভেঞ্জার্সদের মধ্যে তার ছবিটিই পোস্টারে সবচেয়ে বড় করে দেখানো হয়েছে। ছবিতে তার ভূমিকাও সবচেয়ে বেশি থাকছে। আরও আছেন থর, হাল্ক।

সম্প্রতি মুক্তি পাওয়া ক্যাপ্টেন মারভেল যুক্ত হয়েছেন নতুন এই পর্বে। ক্যাপ্টেন মারভেলকে অ্যাভেঞ্জার্সদের সঙ্গে দেখা যাবে প্রথমবার। মারভেলের সুপারহিরোদের মধ্যে তুমুল জনপ্রিয় ব্ল্যাক প্যান্থার। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবিতে ব্ল্যাক প্যান্থার মিলিয়ে গেছেন হাওয়ায়। তাই এবারের ছবিতে নেই ব্ল্যাক প্যান্থার। ক্যাপ্টেন আমেরিকা তো থাকছেনই। সঙ্গে আরও আছেন ব্ল্যাক ইউডো, ওয়ার মেশিন, অ্যান্ট ম্যান।

ছবিটি নিয়ে দর্শকদের তুমুল আগ্রহের প্রমাণ মিলেছে ইতোমধ্যে। টিকেট বিক্রিতে ‘ইনফিনিটি ওয়ার’কে ছাড়িয়ে গেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ধারণা করা হচ্ছে আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলবে এ ছবি। অন্তত টিকেট বিক্রির হিসেবে সেটাই মনে হচ্ছে এখন পর্যন্ত।

ছবিটির অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছিল ‘ফানডানগো’ সাইটটি। তারা জানিয়েছে ‘ইনফিনিটি ওয়ার’ এর থেকে বেশি টিকেট বিক্রি হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এর। শুধু বেশি নয়, রীতিমতো পাঁচ গুণ বেশি টিকেট বিক্রি হয়েছে। হাজারের বেশি শো এর টিকেট ইতিমধ্যেই হাউজফুল হয়ে গেছে। তাই ২৬ এপ্রিল ভোর ৪টা এবং ৬.৩০ এ আরও কিছু শো এর আয়োজন করা হয়েছে। কিছু কিছু থিয়েটারে হলের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রথম সপ্তাহের টিকেট বিক্রির হিসাবে ‘অ্যাকুয়াম্যান’, ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডি’, ‘ক্যাপ্টেন মার্ভেল’কেও ছাড়িয়ে গিয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

ধারণা করা হচ্ছে ছবিটি বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করবে। বক্স অফিস অ্যানালাইসিস্টরা ধারণা করছেন, প্রথম সপ্তাহে শুধু আমেরিকাতে ৩০০ মিলিয়ন ডলার আয় করতে পারে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকুয়াম্যানঅ্যাভেঞ্জার্সইনফিনিটি ওয়ারক্যাপ্টেন মার্ভেলবসুন্ধরামার্ভেললিড বিনোদনসিনেপ্লেক্সে
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষণা হবে হাসানুল হক ইনুর রায়

জুন ৩০, ২০২৬

ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ

জুন ৩০, ২০২৬

যে কারণে নেইমারকে নামাননি, খোলাসা করলেন আনচেলত্তি

জুন ৩০, ২০২৬

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT