চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় অজি নিরাপত্তা পরামর্শক, বিকেলে গুরুত্বপূর্ণ বৈঠক

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:০৬ অপরাহ্ণ ১৬, মে ২০১৭
স্পোর্টস
A A
২০১৫ সালে বাংলাদেশ সফর স্থগিতের আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল (ফাইল ফটো)

২০১৫ সালে বাংলাদেশ সফর স্থগিতের আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল (ফাইল ফটো)

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল ঢাকায় এসেছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করার আগে বাংলাদেশের সবশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে দুইদিনের সফরে এসেছেন সিএ’র এই নিরাপত্তা পরামর্শক। বিকাল চারটায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন ক্যারল।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণে সোমবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান ক্যারল। শুরুতেই অস্ট্রেলিয়ান হাইকমিশনে বৈঠক করছেন তিনি। সেখান থেকে যাবেন পুলিশ সদর দপ্তরে। বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘টেস্টের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শন করার সম্ভাবনা কম ক্যারলের। তবে বুধবার মিরপুরে আসতে পারেন তিনি।’

গত বছরের অক্টোবরে ইংল্যান্ড দলকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দিয়েছিল বাংলাদেশ। সরেজমিনে তা দেখে গিয়েছিলেন ক্যারল। সার্বিক নিরাপত্তা নিয়ে সেসময় সন্তুষ্টি ঝরেছিল তার কণ্ঠে। সন্তুষ্টির সূত্রেই ২০১৫ সালে স্থগিত হওয়া দুই টেস্টের সিরিজটি খেলতে আগস্ট-সেপ্টেম্বরে আসার কথা অজিদের। তার আগে ‘রুটিন শিডিউল’ হিসেবে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বাংলাদেশে আসছেন সিএ’র এই প্রতিনিধি। তার সবশেষ রিপোর্টের ওপরই সিরিজের গতি বেগ পাবে।

Banglabid

সবঠিক থাকলে সফরের সূচিও নির্ধারণ হয়ে যাবে দ্রুতই। বিসিবি জানিয়েছে, কোরবানি ঈদের আগে প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ঈদের পরে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিসিবির প্রস্তাবিত সূচিও এটি। কোরবানির ঈদ উদযাপিত হবে ১-৩ সেপ্টেম্বরের মধ্যে।

২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু অস্ট্রেলীয় সরকারের নির্দেশে সেই সফর স্থগিত হয়ে যায়। দেশটির সরকার নিরাপত্তাজনিত এক সতর্কবার্তায় সেসময় বলেছিল, সফরের ওই সময়টিতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। পরে সিরিজটি বাতিল করে সিএ।

তারই জেরে ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। গেল বছরের অক্টোবরে ইংল্যান্ড সিরিজ সফলভাবে সম্পন্ন করার পর বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক হয় সিএ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনুশকার ওপর খেপেছেন শাহরুখ

পরবর্তী

রােমে জিতে শারাপোভার চ্যালেঞ্জ

পরবর্তী

রােমে জিতে শারাপোভার চ্যালেঞ্জ

সোহানা সাবা

‘ভেঙ্গে পড়তে আর ভয় নেই’

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT