চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার মঞ্চে নতুন নাট্যদল ‘থিয়েটারিয়ান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর থেকে একসাথে দলের অর্ধেকেরও বেশি নাট্যকর্মী দলত্যাগ করেন গত ১২ ডিসেম্বর। ৪ দিনের ব্যবধানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে তারা ‘থিয়েটারিয়ান’ নামে নতুন দলের ঘোষণা দিলেন।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে সদ্য ঘোষিত ‘থিয়েটারিয়ান’ এর সদস্যরা।

থিয়েটারিয়ানরা নিজস্ব চিন্তা-চেতনায় সময়োপযোগী ও সৃজনশীল ভাবনা নিয়ে কাজ করবে বলে জানানো হয়। এ লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। গণতান্ত্রিকভাবে দলটি পরিচালিত করার উদ্দেশ্যে তারা খুব শিগগির দুই বছর মেয়াদী একটি পরিচালনা কমিটি গঠন করবেন।

নতুন দলের ঘোষণা উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সেগুনবাগিচায় এক রেস্টুরেন্টে দলের সদস্যরা মিলিত হন। সেখানে আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে দিয়ে কেক কেটে দলের ঘোষণা দেয়া হয়। সেখানে উপস্থিত সকল সদস্য তাদের মতামত ব্যক্ত করেন। সেই সাথে বেশ কিছু কর্মপরিকল্পনা নেয়া হয়। এর মধ্যে নতুন নাটক মঞ্চে আনার লক্ষ্যে খুব শিগগির দলটি ষোষণা দেবে।

থিয়েটারিয়ান সব সময় শিল্পের বিভিন্ন শাখায় কাজ করবে বলে জানায়। তবে সবার আগে প্রাধান্য দেবে নাটক মঞ্চায়নে। দেশ-বিদেশের মান-সম্পন্ন নাটক তারা মঞ্চে আনবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয় সংবাদ বিবৃতিতে।

সেখানে আরো জানানো হয়, মহড়ার জন্য ঢাকার রামপুরায় একটি অস্থায়ী মহড়া কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

থিয়েটারিয়ানের ৩০ জন সদস্য হলো- মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, সরোয়ার সৈকত, ইউসুফ পলাশ , মীর সালাউদ্দিন বাবু, রবি খান, আবু হায়াত মাহমুদ, সায়েম সিদ্দিক অপু, সীমান্ত আমীন, শুভেচ্ছা রহমান, বন্ধু তুহিন, রিগ্যান সোহাগ, আমিরুল মামুন, জয়নাল আবেদীন মনির, ডালিম মিলাদ, অনিন্দ্র কিশোর, সুমী মণ্ডল, তৌহিদ বিপ্লব, সায়েদুর রহমান, আহমেদ সুজন, লিটু রায়, রুহুল আমীন রাজা, চৈতালি হালদার, নিরঞ্জন নীরু, মাহমুদুল হাসান , রাকিব খান রনক, এম এম আর মিঠুন, ঊর্মিল মজুমদার, আব্দুল হাই, আল-আভী জাহান টুসি।

ট্যাগ: থিয়েটারথিয়েটারিয়ানপ্রাঙ্গণেমোরমঞ্চলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাঁটাই আতঙ্ক সৃষ্টি করে শ্রমিকদের বেতন কমানো হয়েছে: টিআইবি

পরবর্তী

ম্যারাডোনাকে ‘শান্তিতে ঘুমাতে’ দেয়ার নির্দেশ দিলো আদালত

পরবর্তী

ম্যারাডোনাকে ‘শান্তিতে ঘুমাতে’ দেয়ার নির্দেশ দিলো আদালত

'কেবিসি' প্রতিযোগীর অর্ধেক অর্থ চাইলেন অমিতাভ!

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT