চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বায়ু দূষণ রোধে হাইকোর্টের নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

রাজধানী ঢাকার বায়ু দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

ঢাকার বায়ু দূষণ নিয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন এইচআরপিবি করা রিটে এক সম্পূরক আবেদনের পর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্টে বেঞ্চ সোমবার নির্দেশনাগুলো দেন।

হাইকোর্টের দেয়া নির্দেশনাগুলো হচ্ছে:

* পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া যারা বিভিন্ন ধরনের টায়ার পোড়ানো ও ব্যাটারি রিসাইকেলিং বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং পরিবেশ অধিদপ্তরকে এক মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

* ঢাকার পাশের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজিপুর ও মানিকগঞ্জে যেসব অবৈধ ইটভাটা এখনো বন্ধ করা হয়নি সেগুলা বন্ধ করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

* যেসব পরিবহন নির্ধারিত মাত্রার বেশি কালো ধোঁয়া ছড়াচ্ছে সেগুলো জব্দের নির্দেশ দেয়া হয়েছে। আর সড়ক পরিবহন আইনের বিধান অনুযায়ী পরিবহনের ‘ইকোনোমিক লাইফ’ নির্ধারণ করতে বলা হয়েছে। এবং যেসব পরিবহনের ‘ইকোনোমিক লাইফের মাত্রা ছাড়িয়েছে সেসব পরিবহন নিষিদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Reneta

* রাজধানীর রাস্তায় যেসব বালি, ময়লা, বর্জ্য পরিবহন করবে সেগুলোর উপরিভাগ ঢেকে চলাচল করতে বলা হয়েছে। এবং নির্মাণ এলাকায় বালু, সিমেন্ট মাটিসহ নির্মাণ সামগ্রী ঢেকে রাখা নিশ্চিত করতে বলা হয়েছে।

* সিটি করপোরেশনের যেসব এলাকায় পানি ছিটানো হয়নি সেসব এলাকাসহ ধুলাবালি প্রবণ এলাকায় নিয়মিত পানি ছিটাতে বলা হয়েছে।

* দোকান বা মার্কেটের ময়লা-আবর্জনা বিন, বেগ বা ছালায় জমা করে দোকান বা মার্কেট বন্ধ করার সময় নির্ধারিত জায়গায় ফেলার বিষয়টি ঢাকার দুই সিটি করপোরেশনকে নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া হাইকোর্ট আজ তার আদেশে ঢাকার বায়ু দূষণ এবং বায়ুমাণ বিষয়ে ব্যাখ্যা দিতে পরিবেশ অধিদপ্তরের মহাপিরচালককে আগামী ২ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলেছেন।

সোমবার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ আর উত্তরের সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্টের নির্দেশনা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT