বাংলাদেশ

ঢাকার বাইরে চলছে না গণপরিবহন, পণ্য পরিবহনেও একই চিত্র

ঢাকার বাইরে চলছে না গণপরিবহন, পণ্য পরিবহনেও একই চিত্র

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। রাজধানী ঢাকা বাদে বিভিন্ন জেলায় রোববার থেকে হঠাৎ বাস না চলায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার সকাল ৬টা থেকে পণ্য পরিবহনও অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রাজধানী ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কোনো সুনির্দিষ্ট কর্মসূচি না থাকলেও কর্মবিরতি পালন করছেন বাস চালক ও সহকারীরা।

পরিবহন শ্রমিকরা বলছেন, অতিরিক্ত জেল-জরিমানার ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে চান না তারা।

শ্রমিকদের কর্মবিরতিতে মালিক সমিতির সরাসরি সমর্থন না থাকলেও সহানুভূতি রয়েছে। তাদের দাবি, সারাদেশে শুরু হওয়া ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ রয়েছে। তাই শ্রমিকরা বাস বের করছেন না।

বিষয়:কর্মবিরতি কাভার্ডভ্যান ট্রাক ধর্মঘট পরিবহন শ্রমিক বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…