চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বাইরে ঈদের জামাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলিম ধর্মাবলম্বিদের জন্য খুশীর আমেজ  নিয়ে শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিনের অন্যতম প্রধান অনুষঙ্গ ঈদের নামাজ। ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত এর আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে এবার চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে।  জমিয়তুল ফালাহ জামে মসজিদে দ্বিতীয় জামাত সকাল সোয়া নয়টায়।

নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ জামাত সকাল ৮টায়।পাশাপাশি নগরীর শাহী আন্দরকিল্লা জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায়।

বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়ামে ঈদ জামাত সকাল ৮টায়। লালদীঘি জামে সমজিদে সকাল সাড়ে ৮টায় এবং জালালবাদ আরেফিন নগর সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে জামাত সকাল সোয়া ৮টায়।

এর পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত রয়েছে। এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে মোট ১৫৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

রাজশাহী: রাজশাহীতে ঈদের প্রধান জামাত হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া খারাপ হলে একই সময় প্রধান জামাত হবে হয়রত শাহ মখদুম (র.) দরগা মসজিদে।

Reneta

সকাল সাড়ে ৮টায় মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে এবং নগরীর সাহেববাজার বড় রাস্তায় ঈদের জামাত। বৃষ্টি হলে একই সময়ে টিকাপাড়া মসজিদ ও সাহেববাজার কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত হবে। বিভাগীয় স্টেডিয়ামে ( তেরখাদিয়া) এবং সিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮ টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট: সিলেটের শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতের ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এখানে নামাজ আদায় করবেন।

হজরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গনে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ।টিলাগড় শাহ মাদানী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় । কুশিঘাটস্থ গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।এ ছাড়া নগরীর অন্তত শতাধিক ঈদগাহ ময়দান এবং বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রংপুর: রংপুর জেলা প্রশাসন জানিয়েছে, জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় প্রথম এবং ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল সাড়ে নগরীর কারামতিয়া জামে মসজিদ মাঠ, জিলা স্কুল মাঠ, পুলিশ লাইন ঈদগাহ মাঠ, মুন্সীপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ, কামাল কাছনা জামে মসজিদ মাঠ, রংপুর কারমাইকেল কলেজ মাঠ, মেডিকেল কলেজ মাঠ, বাস টার্মিনাল মসজিদ মাঠ, মাহিগঞ্জ তালতলা জামে মসজিদ ঈদগাহ মাঠ, শাহী মসজিদ ঈদগাহ মাঠসহ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল: বরিশালে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফুদ্দিন আহম্মেদ বেগ ঈদের জামাতে ইমামতি করবেন।এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ পড়বেন।

তবে বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে।পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা দরবার শরিফে বৃহত্তর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

ঝালকাঠী কায়েদ সাহেব হুজুরের দারবার শরীফে সকাল সাড়ে ৮ টায় এবং পটুয়াখালীর মীর্জাগঞ্জের ইয়াজ উদ্দিন খলিফার দরবার শরীফে সকাল ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বরিশাল নগরীর একাধিক স্থানে ২ টি করে জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে জামে কশাই মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়, এবায়েদুল্লাহ জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত এবং পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৮ টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে।

সকাল ৮টায় কালিজীরা কেন্দ্রীয় জামে মসজিদ এবং সোয়া ৮টায় কেন্দ্রীয় কারাগার জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পোর্ট রোড জামে মসজিদ, নথুল্লাবাদ মাদ্রাসা মসজিদ, সাগরদী বাজার জামে মসজিদ, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, ওয়াবদা জামে মসজিদ ও পাওয়ার হাউজ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বরিশাল ল’কলেজ জামে মসজিদ, ব্রাউন্ড কম্পাউন্ড জামে মসজিদ ও গুটিয়া বায়তুল আমান জামে মসজিদে।এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড সহ বরিশালের বিভিন্ন স্থানে ছোট বড় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা: খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। দ্বিতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে সকাল ৮টায়, সকাল ৯টায় এবং সকাল ১০টায় পর পর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়, খালিশপুর ঈদগাহ ময়দানে সকাল সোয়া আটটায় এবং নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহ, বায়তুন নূর জামে মসজিদ, খুলনা আলীয়া মাদ্রাসা জামে মসজিদসহ অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় নির্ধারণ সাপেক্ষে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল ফিতরঈদের জামাতঈদের নামাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিহত মাছ ব্যবসায়ী বাবু শিকদার

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫, ২০২৬

চাঁদপুরের চরাঞ্চলে কালোজিরা চাষের সম্ভাবনা

মে ১৫, ২০২৬

আবার বিশ্বকাপ, আবারও শাকিরা

মে ১৫, ২০২৬

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি জিন পিং

মে ১৫, ২০২৬

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন সমঝোতা স্মারক সই

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT