চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার জলাবদ্ধতার জন্য ওয়াসা দায়ী: সাঈদ খোকন

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৫৪ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

ঢাকার জলাবদ্ধতার জন্য ‘ঢাকা ওয়াসা’ই দায়ী বলে অভিযোগ করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ঢাকা ওয়াসা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত। অথচ তারা লাখ টাকার নর্দমা মেরামত করার ক্ষেত্রেও অর্থ সংকটের অজুহাত তুলে দায়িত্ব এড়িয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ৫ দিনের ‘ঢাকা উৎসব-২০১৭’ উদ্বোধন করে এসব মন্তব্য করেন মেয়র সাঈদ খোকন। এসময় জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসাকে ঢাকা দক্ষিণ সিটির আওতাভুক্ত করার দাবি জানান তিনি। নাহলে ওয়াসার ম্যানেজমেন্ট পরিবর্তন করার পরামর্শ দেন মেয়র সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির আয়োজনে উৎসবের উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘ঢাকা শহরের অনেক সমস্যা, সংকট ও সীমাবদ্ধতা আছে। এই শহরকে অনেক সংগঠন, সংস্থা বসবাসের অযোগ্য শহরের তালিকায় রাখে। কিন্তু এরপরও আমরা সুখে-শান্তিতে বসবাস করছি। এই শহরকে একটি আধুনিক তারুণ্য নির্ভর শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।’

Banglabid

সাঈদ খোকন বলেন, এই শহরকে আমরা মায়ের মতো ভালোবাসি। তাই আমাদের সকলের দায়িত্ব ঢাকাকে পরিচ্ছন্ন, আধুনিক নগর হিসেবে গড়ে তোলা। একজন মেয়রের একার পক্ষে তা সম্ভব নয়।

তাই তিনি সুশীল সমাজ এবং তরুণদের সম্মিলিতভাবে উদ্যােগ নেয়ার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য দক্ষিণের মেয়র পৃথক বাইসাইকেল লেন তৈরি করারা ঘোষণা দেন। একইসঙ্গে তিনি ২০১৭ সালের মধ্যে ঢাকা শহরে ১২টি খেলার মাঠ, ১৯ টি পার্ক নির্মাণ করার কথা বলেন।

Reneta

এসময় মেয়র ঢাকা শহর পরিচালনার ক্ষেত্রে ৫৬টি সংস্থার বাধার সম্মুখিন হতে হয় বলে মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ঢাকা আমাদের প্রিয় শহর, প্রাণের শহর। জনসংখ্যার তুলনায় আমাদের সুযোগ-সুবিধা কম। তবুও আমরা ঢকাকে মায়ের মতো ভালোবাসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ইউনিভারসিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন।

ঢাকা উৎসব চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ৫ দিনের উৎসবে থাকছে বিতর্ক, বক্তৃতা, আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন ইত্যাদি বিষয়ের ওপর প্রতিযোগিতা। আর এতে অংশ নিচ্ছে ১১২টি শিক্ষা প্রতিষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকার জলাবদ্ধতামেয়র সাঈদ খোকন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এই মোস্তাফিজ নরমাল, আগেরটা ছিল অ্যাবনরমালিটি’

পরবর্তী

কঠিন হলেও অসম্ভব নয়: মাশরাফি

পরবর্তী
মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি

কঠিন হলেও অসম্ভব নয়: মাশরাফি

নাসরীন লাশ হয়ে গেল, সেই মেয়েটি?

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT