চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা’র কাজে আবারও ভারতে আসবেন হেমসওয়ার্থ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

মুক্তির অপেক্ষায় থাকা হলিউডের যে ছবিটি নিয়ে বাংলাদেশি দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলছে, তা হলো ‘ঢাকা’! ছবিটির কিছু অংশের শুটিং বাকি রয়ে গেছে। আর সেগুলোর কাজ শেষ করতে আগামী মাসে আবারও ভারতে আসার প্রস্তুতি নিচ্ছেন ক্রিস হেমসওয়ার্থ।

মুম্বাই এবং আহমেদাবাদে ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল এর আগে। কিছু কাজ বাকি রয়ে যাওয়ায় আবারও ভারতে আসতে হচ্ছে ছবির টিমকে। ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে ভারতের রণদীপ হুদা যোগ দিবেন শুটিং-এ।

চলতি বছরের শেষ দিকে ছবিটির মুক্তির কথা শোনা গেলেও ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ‘ঢাকা’ মুক্তি পাচ্ছে ২০২০ সালে। তবে কোন মাসে রিলিজ হবে, এমন ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।

এর আগে, ‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও।

তবে নিরাশ হতে হয়নি বাংলাদেশি ভক্তদেরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত পাঁচ দিন পুরোনো ঢাকায় এবং সংসদ ভবন এলাকায় হয়েছে ‘ঢাকা’ ছবিটির দৃশ্যধারণ।

গত বছরের আগস্টে ‘ঢাকা’ শিরোনামের ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিল নেটফ্লিক্স। হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশোর প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন স্যাম হারগ্রেভ।

Reneta

বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরেই সাজানো হয়েছে ছবির কাহিনী। এই অ্যাকশন সিনেমায় অপহৃত একটি শিশুকে ঢাকা থেকে উদ্ধার করবেন হেমসওয়ার্থ।

এই ছবিতে ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এছাড়া বলিউড থেকেও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস হেমসওয়ার্থঢাকানেটফ্লিক্সভারতলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT