চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে নিয়ে ভাবছেই না কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

একটি দল প্লেয়ার্স ড্রাফটের পর থেকেই কাগজে-কলমে শক্তিশালী, অন্যটি ব্যাট-বলের লড়াই মাঠে গড়ানোর পর শক্তির জায়গাটা দেখিয়ে চলেছে ক্রমাগত। প্রথম দলটি গ্রুপপর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে আসা কুমিল্লা, দ্বিতীয়টি ৭ জয়ের দেখা পাওয়া ঢাকা। লিগপর্বে দুবারের দেখায় আবার ঢাকাকে সহজেই হারিয়েছে কুমিল্লা। কোয়ালিফায়ারের আগে সেজন্যই হয়ত প্রতিপক্ষ নিয়ে অতশত ভাবছেন না কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিপিএলের পঞ্চম আসরের আসল লড়াই শুরু হচ্ছে শুক্রবার। সন্ধ্যা ৭টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে সাকিবের ঢাকা ও তামিমের কুমিল্লা। ম্যাচের আগেরদিন বিকেলে একাডেমি মাঠে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল সালাউদ্দিনকে। কোয়ালিফায়ারের ম্যাচটা কাদের সঙ্গে সেটিই মনে করতে পারছিলেন না তামিমদের কোচ!

‘আমি তো জানি না কাল কাদের সাথে খেলছি! হয়ত ঢাকার সঙ্গে খেলা। প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তা করছি না। বিপিএলের সাতটা দলই আসলে শক্ত প্রতিপক্ষ ছিল। এখানে কাউকেই আলাদা করে দেখার বিষয় নেই।’

প্রতিবারই শক্তিশালী দল গড়ে আসছে ঢাকা ডায়নামাইটস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার শক্তি আরও বাড়িয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো আছেনই, সঙ্গে সাঙ্গাকারা, নারিন, লুইস, আফ্রিদি, পোলার্ড, আমিরের মতো বিদেশি পারফর্মাররা। আছেন মোসাদ্দেক, আবু হায়দারের মত দেশি তারকারা। এমন দল গড়ে সবার সমীহ পেলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ প্রতিপক্ষকে নিয়ে জটিলরেখায় ভাবছেন না।

লিগপর্বের সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলবে কুমিল্লা। ঢাকা দুইয়ে ৭ জয় আর বৃষ্টিতে পাওয়া ১ পয়েন্ট মিলিয়ে ১৫ নিয়ে। খুলনা টাইটানস সমান ১৫ পয়েন্ট পেলেও রানরেটে ঢাকা এগিয়ে। শুক্রবারই দুপুর ২টায় এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও রংপুর রাইডার্স।

ঢাকা ডায়নামাইটস

প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও কুমিল্লা ও ঢাকার সামনে থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের টিকিট কাটার সুযোগ। তখন প্রতিপক্ষ হবে এলিমিনেটরের জয়ী দল। রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আক্ষরিক অর্থে যেটি অঘোষিত সেমিফাইনাল।

Reneta

সালাউদ্দিন অবশ্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে চান না। শুক্রবারের ম্যাচকেই ফাইনালে ওঠার মঞ্চ বানাতে চান। দ্বিতীয় সুযোগের কথা মাথাতেই আনছে না, ‘আমরা ভাবছি সামনে একটা ম্যাচই আছে, ওই ম্যাচ হারলে বাদ পড়ে যাব।’

শের-ই-বাংলার উইকেটে অসমান বাউন্স ও বল ধীরে ব্যাটে আসায় কিছুটা চিন্তায় ব্যাটিং শক্তির দলগুলো। তবে কঠিন উইকেটে দলের অধিনায়ক অভিজ্ঞ তামিম ইকবালের উপরই ভরসা রাখছেন কোচ।

‘তামিমের এই উইকেটে আরও ভাল খেলার সুযোগ আছে। এ ধরনের উইকেটে ও আগেও ভাল ভাল ইনিংস খেলেছে। বিশেষ করে দুইটা টেস্ট জিতিয়েছে। আশা করব তামিম আবারও এমন উইকেটে ভাল করে দেখাবে তার স্কিল লেভেল কতটা ভাল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-কুমিল্লাবিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT