চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাই সিনেমায় ‘নতুন শুরু’র কথা বলেন এই তামিল ভিলেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২১
বিনোদন
A A
ছবি: তরুণ অরোরা

ছবি: তরুণ অরোরা

খল অভিনেতা হিসেবে ভারতীয় সিনেমার পরিচিত মুখ তরুণ অরোরা এখন বাংলাদেশে। তিনি অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করছেন। এই সিনেমাতেও তরুণকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে!

মানিকগঞ্জে শুটিং স্পটে বসে তরুণ অরোরার সাথে কথা হয় চ্যানেল আই অনলাইনের। এদেশে শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে হিন্দি ও ইংরেজি ভাষার মিশ্রণে তরুণ অরোরা বলেন, ‘শুধু ভাষার পরিবর্তন ছাড়া ভারত বাংলাদেশে কাজের অভিজ্ঞতা একই মনে হচ্ছে। এদেশের সিনেমার ও শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালোভাবে কাজে লাগাতে চাচ্ছি।’

যে সিনেমাটিতে কাজ করছি এটি অ্যাকশন পলিটিক্যাল। এখানে বিনোদন, ইমোশন সবই আছে। একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছি। যে নিজের জন্যই সবকিছু করে, দেশ নিয়ে কিছুই ভাবে না। বর্ষা ম্যাম আমার বিরুদ্ধে প্রতিযোগিতা করেন। এর মধ্যে অনেক নাটকীয়তা রয়েছে। বাংলাদেশের সিনেমা হিসেবে এটি অন্য লেভেলের কিছু হবে।

বলিউড তামিল তেলেগু সিনেমায় কাজের অভিজ্ঞতা দুই দশক ধরে। বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি ও ভারতীয় ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য জানতে চাইলে তিনি বলেন, ভাষা এবং লোকেশন ছাড়া আমি কোনো পার্থ্যক্য অনুভব করছি না। আমাদের ওখানে ভালো সিনেমা তৈরির চেষ্টা থাকে এখানেও তাই দেখছি। এখানেও সেরা ক্যামেরা, টেকশিয়ানরা কাজ করছেন। আমার বিশ্বাস, অনন্ত জলিল সাহেবের এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সিনেমায় নতুন শুরু হতে যাচ্ছে।

পর্দায় মন্দ মানুষ হিসেবে ধরা দিলেও বাস্তব জীবনে তরুণ অরোরা মানুষ হিসেবে খুবই সিম্পল এবং বিনয়ী বলে জানান। তিনি বলেন, আমি সাধারণ জীবন যাপন করা একজন মানুষ। সবসময় সবকিছু থেকে শেখার চেষ্টা করি। যারা নতুন অভিনয়ে আসতে চায়, তাদের বলতে চাই কোনোকিছু অসম্ভব নয়। সত্যিকারের ইচ্ছে থাকে অভিনেতা হবো কেউ আটকাতে পারবে না। শতভাগ চেষ্টা নিয়মানুবর্তিতা দিয়ে যদি কোনো কাজে লেগে থাকা যায়, তবে অবশ্যই চাওয়া পূরণ হবে। আমার তাই হয়েছে।

তরুণ অরোরা জানান, অভিনেতা বা তারকা হিসেবে তিনি দক্ষিনী মেগাস্টার রজনী কান্তকে আদর্শ মানেন এবং তার পছন্দের অভিনেত্রী কারিনা কাপুর। তিনি বলেন, রজনী স্যার এতো বড় সুপারস্টার এবং মানুষ তাকে এতো ভালোবাসে সেটা বলে বোঝাতে পারবো না। উনি গাড়ির হেলপার থেকে আজ এই পর্যন্ত এসেছেন। তার এই পরিশ্রম আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। বলিউডের অনেকের সঙ্গে কাজ করেছি। তবে ‘জাব উই মেট’ সিনেমায় কাজ করতে গিয়ে কারিনার ফ্যান হয়েছি। তিনি ভীষণ মানবিক গুণ সম্পন্ন একজন মানুষ। তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব।

Reneta

ঢাকার ভাষার সঙ্গে খাপ খাইয়ে চলতে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে তরুণ অরোরার। তবে তিনি মনে করেন, এখানকার সবাই এতো অতিথি পরায়ণ যে ভাষার অসুবিধা তার কাছে খুব বড় সমস্যা মনে হচ্ছে না। তিনি বলেন, সবেমাত্র এখানে তিন দিন কাজ করেছি। আমি মনে করি, ধীরে ধীরে এখনাকার ভাষা বুঝতে পারবো। এখানকার মানুষগুলো খুবই সাপোর্টিভ। বিশেষ করে এখানকার রসমালাই খেয়ে খুব মজা পেয়েছি। এছাড়া এখানকার ফ্রেশ মাছের স্বাদ আমার মুখে লেগে আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলঅভিনয়কবীর সিং দুহানতরুণ অরোরাতামিলনেত্রীনেত্রী দ্য লিডারপ্রদীপ রাওয়াতবর্ষাভিলেনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

মে ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

নতুন নলকূপে পানি তুলতেই জ্বলে উঠল আগুন!

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে রাতভর গুলিবিনিময়: যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে আটক ১৫

মে ২৫, ২০২৬

কমপক্ষে ৯৫ ভাগ শিশুকে টিকার আওতায় আনা হার্ড ইমউনিটির পূর্বশত

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT