বাংলাদেশ

ড. পিয়েরো পিজমকে ঢাকায় আনা হয়েছে

ড. পিয়েরো পিজমকে ঢাকায় আনা হয়েছে

দিনাজপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ইতালীয় নাগরিক ড. পিয়েরো পিজম পারোলারিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

বুধবার সকাল ৮টায় দিনাজপুরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি স্থানীয় একটি ক্যাথলিক চার্চের ফাদার হিসেবে স্বাধীনতার পর থেকে কাজ করছেন।

পেশায় চিকিৎসক পিয়েরো সকালে সুইহারি ক্যাথলিক চার্চ থেকে বাইসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে তিন মোটরসাইকেল আরোহী তাকে কুপিয়ে আহত করে। পরে ফাঁকা গুলি করে দ্রুত পালিয়ে যায়। আহত হয়ে পিয়ারো রাস্তায় পড়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিষয়:দিনাজপুর বিদেশী খুন বিদেশী হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…