চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামাল হোসেনের দুঃখ প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
কামাল হোসেন-খামোশ

রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জামায়াত প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নে ‘খামোশ’ বলে তাদের ওপর ক্ষোভ প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

১৪ ডিসেম্বর দেয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন: প্রত্যেক বছরের মত এবারও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরের স্মৃতিসৌধে গিয়েছি আমি। এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যার মধ্যে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুরাও ছিলেন।

তিনি বলেন: ১৯৭১ থেকে ৭৩ সালে বঙ্গবন্ধুর নির্দেশনায় স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রণীত আইনগুলোর সঙ্গে জড়িত থাকতে পারা আমার কাছে সর্বদাই বিশেষ আবেগ-অনুভূতির বিষয়। আমি বিশ্বাস করি সর্বস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুধু শ্রদ্ধা নিবেদনের জন্য যান।

‘১৪ ডিসেম্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিসৌধের বেদীতে দাঁড়িয়ে আমি বলেছিলাম আমরা কত মেধাবী সন্তানদের হারিয়ে তবে স্বাধীনতা পেয়েছি।

তখন হঠাৎ করেই আমার কাছে জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হল। আমি তাৎক্ষণিকভাবে সবিনয়ে বলি আজকের এই দিনে যেখানে আমাদের গভীর অনুভূতির বিষয়, এই বিষয়ে এখানে কোনো মন্তব্য করতে চাই না। পুনরায় একই প্রশ্ন তুললে আমি একই মনোভাব ব্যক্ত করি।

Reneta

কিন্তু তৃতীয়বার ভীড়ের মধ্য থেকে কোথাও দুই থেকে তিনবার আমি শুধু জামায়াত জামায়াত শব্দ শুনতে পাই। আমার খুবই খারাপ লেগেছিল এবং আমি প্রশ্নকর্তাকে থামানোর চেষ্টা করেছিলাম আমার বক্তব্য কোনোভাবে কাউকে আহত বা বিব্রত করে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’’

ড. কামাল বলেন: সকলে অবগত আছেন যে আমি সারা জীবন সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল থেকেছি। আশা করি জাতির শ্রেষ্ঠ সন্তানগণ তাদের জীবনের বিনিময়ে যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন তা আমরা সকলে মিলে গড়তে সক্ষম হব।

এর আগে গণফোরাম সভাপতি ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামাল বলেন: স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়নের বিরুদ্ধে যারা কাজ করছে, লোভ লালসা নিয়ে লুটপাট করছে, তাদের হাত থেকে এই দেশকে মুক্ত আমরা করবই। যত শক্তিধর হোক তারা, দেশের মালিক জনগণের কাছে তাদের নত হতে হবে, তাদের পরাজয় হবেই।

এসময় সাংবাদিকরা স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামাল বলেন: শহীদ মিনারে এসব বিষয়ে কোনো কথা তিনি বলবেন না।

এরপরও সাংবাদিকরা প্রশ্ন করতে থাকেন। একজন বলেন: জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। তারপরও তারা ঐক্যফ্রন্টের সঙ্গে নির্বাচন করছে।

ড. কামাল সেসময় রেগে গিয়ে বলেন: প্রশ্নই ওঠে না। বেহুদা কথা বল। কত পয়সা পেয়েছ এই প্রশ্নগুলো করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছ? তোমার নাম কী? জেনে রাখব তোমাকে। চিনে রাখব। পয়সা পেয়ে শহীদ মিনারকে অশ্রদ্ধা কর তোমরা। আশ্চর্য!

এসময় পাশে থাকা দু’য়েকজন নেতা ড. কামালকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু আরেকজন সাংবাদিক এসময় প্রশ্ন চালিয়ে গেলে ধমক দেন ড. কামাল।

তিনি বলেন: ‘শহীদদের কথা চিন্তা কর। হে হে হে হে করছে! শহীদদের কথা চিন্তা কর। চুপ কর। চুপ কর। খামোশ।’

এরপর ড. কামাল বলেন: ‘আশ্চর্য! তোমার নাম কী? কোন পত্রিকার? টেলিভিশন, জেনে রাখলাম।’

এই ঘটনার ভিডিও তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার শিকার হন ড. কামাল। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনড. কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT