চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামালের সামনে আজ তারেকের নগ্ন ফণা: আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

তারেক রহমানের সঙ্গে সখ্যতা করা আর বিষধর সাপের সঙ্গে প্রণয়ে আবদ্ধ হওয়া একই কথা উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন: কামাল হোসেনের সামনে আজ বিষধর সেই সাপের নগ্ন ফণা।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের এই নেতা।

এসময় আব্দুর রহমান বলেন: বিএনপি নেতাদের ফাঁস হওয়া ফোনালাপে একের পর এক ষড়যন্ত্রের চিত্র পরিস্ফুট হচ্ছে। গতকাল গণমাধ্যমে প্রকাশিত গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও বিএনএফ নেতা শওকতের ফাঁস হওয়া ফোনালাপে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান কর্তৃক কামাল হোসেনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি উন্মোচিত হয়েছে।

তিনি বলেন: তারেক রহমান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ জন। তারেক রহমান পুলিশ প্রশাসনের সাথে অশোভন আচরণ করার পর, গতকাল ফোনালাপ ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যার মধ্য দিয়ে পেশাদারিত্বের পরিচয় দিয়েছে পুলিশ প্রশাসন।

বিএনপি-জামায়াত অশুভ জোট নির্বাচনকে সামনে রেখে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হবে দাবি করে আব্দুর রহমান বলেন: আগামীকাল সারাদেশে নৈরাজ্য সন্ত্রাস ও সহিংসতার সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে, নিজেরাই একটি ভুয়া ভিডিও তৈরি করে নকল ভিডিও বানিয়ে গুজব সৃষ্টি করতে পারে। বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্ট হলো অন্ধকারের শক্তি, এই অন্ধকারের অপশক্তি ক্ষমতায় গেলে কী হবে তা বাংলাদেশের মানুষ ভালো করে জানে।

বিএনপি জামায়াতের মধ্যে চরম হতাশা ও নিরাশার পাশাপাশি এক ধরণের হিংস্রতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে আব্দুর রহমান বলেন: সর্বত্রই নির্বাচনের আমেজ, উৎসবমুখর। দেশের মানুষের মধ্যে যখন উৎসব ও উদ্দীপনা বিরাজ করছে তখন বিএনপি জামাতের মধ্যে চরম হতাশা ও নিরাশার পাশাপাশি এক ধরনের হিংস্রতা লক্ষ্য করা যাচ্ছে। নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় দিকভ্রান্ত নাবিকের মতো পথ খুঁজে ফিরছে। পাশাপাশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থকদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে।

Reneta

‘বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের পুরনো গেম আর বাস্তবায়ন করা সহজ হচ্ছে না। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি আর সুবিধা করতে পারছে না। দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিএনপি নেতাদের বক্তব্য বিবৃতিতে তা স্পষ্ট হয়েছে। গতকাল তারা বলেছে মাঠে বিএনপির কর্মী নেই। শুধু কর্মী নয় ভোটের মাঠে বিএনপির কোনো অবস্থান নেই, নিজেদের চরম দুরবস্থা ও নিশ্চিত পরাজয় আশঙ্কা থেকে বিএনপি-জামায়াত অশুভ জোট দেশবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করতে না এসে অন্য কোনো উদ্দেশ্য আছে বিএনপি জামায়াত এমন দাবি করে তিনি আরও বলেন: এবারের নির্বাচনে বিএনপি জামায়াত ও ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা নির্বাচনে অংশগ্রহণ করে জয়-পরাজয় নির্ধারণ করতে আসেনি। তাদের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে। তারা প্রথম থেকেই নির্বাচনের মাঠে প্রচলিত রীতিনীতি অনুযায়ী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ না করে, পোস্টার ব্যানার নিয়ে মিথ্যাচার অপপ্রচার এবং নাশকতা ও সহিংসতার পথ বেছে নিয়েছে।

‘‘একদিকে তারা লাগাতার ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, অন্যদিকে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করছে। যার অংশ হিসেবে নেতারা নির্বাচন কমিশন, পুলিশ-সাংবাদিকসহ নির্বাচন পরিচালনায় নিয়োজিত সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে অশোভন মন্তব্য করছেন। হুমকি-ধমকি দিয়েছেন, তাদের থেকে কেউই রেহাই পাচ্ছে না। দেশবাসী ভালো করে জানেন যারা নির্বাচনের আগে এই ধরনের দুর্ব্যাবহার করতে পারে, তাদের ভোট দিলে কি হবে। এ ধরনের ব্যক্তিরা নির্বাচিত হলে দেশের এবং দেশের মানুষের সঙ্গে তারা কি ধরনের ব্যবহার করবে, এখনি তার বহিঃপ্রকাশ ঘটছে।’’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আওলাদ হোসেনসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT