নতুন কর্মসূচি ঠিক করতে ড. কামাল হোসেনের দেশে ফেরার জন্য অপেক্ষা করছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। দাবি পূরণে সরকারকে দেওয়া সময়সীমা ৩০শে সেপ্টেম্বর শেষ হওয়ার পর ১ অক্টোবর তাদের নতুন কর্মসূচি ঘোষণার কথা ছিল। প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতারা বলেছেন, বিএনপির সাথে আলোচনা চলছে, তবে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনো ঐক্য হবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বচন যখন আসন্ন তখন ৫ দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দেন সাবেক রাষ্ট্রপতি ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। গত ২২ সেপ্টেম্বর নাগরিক সমাবেশের মধ্য দিয়ে তাদের দাবি মেনে নিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেয় জাতীয় ঐক্য প্রক্রিয়া।
আল্টিমেটামের মধ্যে সরকার তাদের দাবি না মানায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ভাবতে শুরু করেছেন নেতারা।
১ অক্টোবর থেকে সারাদেশে সভা-সমাবেশ করার ঘোষণা ছিলো জাতীয় ঐক্য প্রক্রিয়ার। প্রথম সমাবেশেরই অনুমতি মেলেনি বলে নেতা জানিয়েছেন।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাথে যুক্ত রাজনীতিকরা জানিয়েছেন, তারা একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছেন।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:








