চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূস দায়ী, ক্ষতিগ্রস্তদের আইনী পরামর্শ নেয়া উচিত: আইনমন্ত্রী

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:৪৯ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

পদ্মাসেতু নির্মাণের অর্থায়নে বিশ্বব্যাংকের দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর এবার আইনমন্ত্রী আনিসুল হকও ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রে ড. ইউনুস যুক্ত ছিলেন বলে উল্লেখ করেন তিনি। দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্তদের আইনী পরামর্শ নেয়া উচিত বলেও অভিমত তার।  ‘বিশ্বব্যাংকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা করার সুযোগ নেই’ বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডি আর ইউ) এর সাগর রুনী মিলনায়াতনে ল’ রিপোর্টার্স ফোরাম (এল আর এফ) আয়োজিত ‘মিট দ্যা প্রেসে’ এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, পদ্মা সেতু বিষয়ে কানাডার আদালতের রায়ের পর বাংলাদেশের মর্যাদা বেড়ে গেছে। আমরা যে কারো কাছে মাথা নত করি না তা প্রমান হয়েছে।

অনুষ্ঠানে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার ও সাধারন সম্পাদক দিদারুল আলম দিদারসহ আদালত বিটে কাজ করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি কানাডার আদালতের রায়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা নোবেলজয়ী ড. ইউনূসের প্রতি অভিযোগের আঙ্গুল তুলে বক্তব্য দিয়েছেন।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র থাকার ব্যাপারে বিশ্বব্যাংকের অভিযোগকে ‘গাল-গল্প ও গুজব’ মন্তব্য করে শুক্রবার রায় দেয় কানাডার আদালত। এই অভিযোগ তুলেই ঋণ বাতিল করেছিল বিশ্বব্যাংক। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই মামলার তিন আসামিকে খালাস দেয়া হয়।

দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন না করলেও থেমে নেই পদ্মা সেতু নির্মাণের কাজ। নিজস্ব অর্থায়নেই এই বিশাল নির্মাণযজ্ঞের এখন পর্যন্ত ৪০ ভাগ কাজ শেষ হয়েছে বলে গতকাল ( ১৩ ফেব্রুয়ারি) জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৮ সালের শেষের দিকে ‘সচ্ছতার মধ্য দিয়ে’ পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে বলেও জানান তিনি।

এদিকে, সোমবার নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে আবারও ২ সপ্তাহ সময় বেধে দেয়া হয় সরকারকে। অ্যাটর্নি জেনারেলের করা ২ সপ্তাহের সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আট বিচারপতির আপিল বেঞ্চ বিধিমালার গেজেট প্রকাশের জন্য ২ সপ্তাহ সময় দেন।

এর আগের দিন রোববার আচরণবিধির গেজেট করতে কেন সময় দরকার, তার কারণ সোমবার লিখিতভাবে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ।

ট্যাগ: আইনমন্ত্রী আনিসুল হকপদ্মা সেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লড়াইয়ের স্মৃতি নিয়ে ফিরল বাংলাদেশ দল

পরবর্তী

হাতকড়া ও ডান্ডাবেড়ি খুলে দিতে আদালতে জেএমবি’র সাবেক আমীরের আর্জি

পরবর্তী

হাতকড়া ও ডান্ডাবেড়ি খুলে দিতে আদালতে জেএমবি’র সাবেক আমীরের আর্জি

অনুচ্ছেদ

১০ বছরের বেশি কারাবন্দী ৮ ব্যক্তিকে কেন জামিন নয়: হাইকোর্ট

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT