চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্র করে ম্যানসিটিকে কাছে টানল লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আবার হোঁচট খেল ‘দ্য রেডস’। সোমবার রাতে অ্যাওয়ে ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে পয়েন্ট হারায় ইয়ুর্গেন ক্লপের দল। তবে টানা দু’ ম্যাচ ড্র করেও ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম-লিভারপুল ম্যাচ ১-১ গোলে শেষ হয়।

গত সপ্তাহে লেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠে একই স্কোরলাইনে শেষ করেছিলেন সালাহ-মানেরা। এদিন অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট হারায় লিভারপুল। ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখে ২২ মিনিটে বিতর্কিত গোলে এগিয়ে যায় লিভারপুল।

সাইডলাইনের কাছে অ্যাডাম লালানা বল বাড়ান জেমস মিলনারকে। সেসময় পরিষ্কার অফ-সাইডে ছিলেন ইংলিশ মিডফিল্ডার। কিন্তু পাশেই থাকা লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়। তার ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ-পায়ে প্লেস করে প্রতিপক্ষের জালে জড়ান সেনেগালের মিডফিল্ডার সাদিও মানে।

Banglabid

ছয় মিনিট পর দারুণ এক গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। মিডফিল্ডার ফিলিপে আন্দেরসনের বুদ্ধিদীপ্ত পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের বল ঠিকানায় পাঠান মিডফিল্ডার মিশাইল অ্যান্থনিও। প্রথমার্থ ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্থে দু-দল একাধিক সুযোগ পেলেও কোনো গোল হয়নি।

৬২ মিনিটে ডি-বক্সে দু’জনকে ডজ করে এগিয়ে গেলেও দুর্বল শটে গোলের সুযোগ নষ্ট করেন সালাহ। ১০ মিনিট পর ইংলিশ মিডফিল্ডার মার্ক নোবেলের শট ক্রসবারের একটু উপর দিয়ে গেলে বেঁচে যায় লিভারপুল।

ড্র করলেও ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। আর ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারানোর ফলে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। হাডার্সফিল্ড টাউনকে ৫-১ গোলে হারিয়ে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেলসি। আর রোববার লেস্টার সিটিকে ১-০ গোল হারিয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএললিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোপ ও গ্রান্ড ইমামের চুম্বনের ছবি ভাইরাল

পরবর্তী

রাত ১০টার পর মিছিল-মিটিং না করতে ঢাবি ছাত্রলীগের নির্দেশ

পরবর্তী
ফাইল ছবি

রাত ১০টার পর মিছিল-মিটিং না করতে ঢাবি ছাত্রলীগের নির্দেশ

হোল্ডারের জায়গায় ক্যারিবীয়দের নেতৃত্বে ব্র্যাথওয়েট

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT