চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রাগন ফল চাষে বছরে লাভ দু’লাখ টাকা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৯:৩১ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০১৬
কৃষি
A A

মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ ব্রিজ এলাকার কৃষক শওকত হোসেনের ড্রাগন ফলের বাগানে ১৩০টি পিলারে প্রায় ৫শ’ গাছে ঝুলছে লাল রং এর ড্রাগন ফল।

মাগুরা হর্টিকালচার সেন্টারের পরামর্শে গত বছর ৩০ হাজার টাকা খরচ করে ড্রাগন ফল চাষ করেন তিনি। প্রথম বছরই তার আয় হয় দু’লাখ টাকা। এ বছর বিক্রি করবেন প্রায় তিন লাখ টাকার ফল।

বাজারে প্রতি কেজি ড্রাগন ফলের দাম চারশ’ টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে ড্রাগন ফল যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। শওকত হোসেনের দেখাদেখি ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেকে।

ড্রাগন ফল চাষে খরচ যেমন কম, তেমনি পরিশ্রমও কম হয়। সামান্য পরিচর্যাতেই গাছ দ্রুত বেড়ে ওঠে ও ফল ধরে। এমনটাই জানান মাগুরা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আমিনুল ইসলাম।

তিনি বলেন, একজন কৃষক এক বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে অনায়াসে দু’লাখ টাকা লাভ করতে পারেন।

আমিনুল ইসলাম আশা করেন, মাগুরার কৃষকদের এই সাফল্য দেখে বাংলাদেশের অন্যান্য এলাকার কৃষকরাও ড্রাগন ফল চাষে এগিয়ে আসবে। আর্থিক ও বাণিজ্যিকভাবে এ ফলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।

Reneta

জেলায় এ পর্যন্ত ড্রাগনের প্রায় ১৮টি বাগান গড়ে উঠেছে। আগামীতে এ ফলের বাগান আরো সম্প্রসারণের সম্ভাবনার কথা জানিয়েছে হর্টিকালচার সেন্টার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড্রাগন ফলমাগুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাবে কৃষকদের র‍্যালি

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT