রাশিয়া বিশ্বকাপের প্রাথমিক দলে ছিলেন। কিন্তু ডোপ টেস্টে পজিটিভ হওয়ার ধাক্কায় আর বিশ্বকাপে খেলা হবে না পেরু অধিনায়ক পাওলো গুয়েররোর। তাকে বাদ দিয়েই আবারও দল ঘোষণা করতে হল সাউথ আমেরিকার দলটিকে।
ডোপ টেস্টে ধরা পড়ে ৬ মাস ফুটবল থেকে নিষিদ্ধ ছিলেন পাওলো। এরপরও তাকে দলে রেখেছিল পেরু। কারণ চলতি মে মাসেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল নিষেধাজ্ঞা।
সোমবার কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে চূড়ান্ত শুনানির পর ছয় মাসের নিষেধাজ্ঞা বেড়ে ১৪ মাসে দাঁড়িয়েছে। তাতে আর বিশ্বকাপেই খেলা হচ্ছে না পাওলোর। ১৯৮২ সালের পর আবারও বিশ্বকাপে ফেরা পেরুর জন্য যা বিশাল এক ধাক্কাই।
গত বছরের অক্টোবরে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের পর পাওলোর রক্তে নিষিদ্ধ মেটাবোলাইট কোকেনের নমুনা ধরা পড়ে। তখন থেকেই ফুটবলে নিষিদ্ধ ছিলেন ৩৪ বছর বয়সী পেরু অধিনায়ক।
পেরু বিশ্বকাপ দল
গোলরক্ষক: পেদ্রো গাল্লায়েস, হোসে কারভাল্লো, কার্লোস কাসেদা।
ডিফেন্ডার: লুইস আব্রাম, লুইস আডভিয়েঙ্কুলা, মিগুয়েল আরাওজো, আলদো কোরজো, নিলসন লয়লা, ক্রিস্টিয়ান রামোস, আলবার্তো রদ্রিগেজ, অ্যান্ডারসন সান্টামারিয়া, মিগুয়েল তারাউকো।
মিডফিল্ডার: পেদ্রো আকুইনো, উইলমার কার্তাগেনা, ক্রিস্টিয়ান কুয়েভা, এডিসন ফ্লোরেস, পাওলো হুরতাডো, সার্জিও পেনিয়া, অ্যান্ডি পোলো, রেনাতো টাপিয়া, যোশিমার জোতুইন।
ফরোয়ার্ড: আন্দ্রে কারিল্লো, রাউল রুইডিয়াজ, জেফারসন ফারফান।







