প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পকে ফোন করে তিনি এই অভিনন্দন জানান।
সিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
ফোনকলে কমলা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ওপর জোর দেন। পাশাপাশি তিনি ট্রাম্পকে সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান।
কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ১৩২ বছরের রেকর্ড ভেঙ্গে হোয়াইট হাউসে বসতে চলেছেন এই রিপাবলিকান।








