যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীরা সাবেক একজন সেনা সদস্যের থেকে বেশি সুযোগ সুবিধা পায় বলে অভিযোগ করেছেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক মোটর বাইক র্যালীতে ট্রাম্প এ কথা বলেন।
ওই র্যালীতে তিনি আরো বলেন, আমরা এমনটা হতে দিতে পারি না। যদিও ট্রাম্প তার বক্তব্যের পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেননি কিভাবে অবৈধ অভিবাসীরা বেশি সুযোগ পাচ্ছে।
ট্রাম্প বলেন সিনেটর ম্যাককেইনই শুধু সাবেক সেনাদের মধ্যে হিরো হতে পেরেছেন কারণ তিনি ভিয়েতনাম যুদ্ধের সময় বন্দি ছিলেন।
এবারের নির্বাচনের দৌড়ে রিপাবলিকানদের পক্ষে মনোনয়ন নিশ্চিত করেন নানা কারণে আর বক্তব্যে আলোচিত-সমালোচিত ট্রাম্প।
দলের মনোনয়নের লড়াই শুরু করা ১৬ প্রার্থীর মাঝে ট্রাম্প একাই পেয়েছেন প্রায় ৫০ ভাগ ডেলিগেটের সমর্থন। প্রয়োজনীয় ১২শ’ ৩৭ ডেলিগেট ভোটের চেয়েও ২ ভোট বেশী পেয়েছেন ট্রাম্প। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত হবে জুলাইয়ে রিপাবলিকান কনভেনশনে।










