ডেল্টা ভ্যারিয়েন্টে কার্যকরী কোভ্যাক্সিন: মার্কিন গবেষণা

একজন স্বাস্থ্যকর্মী কোভ্যাক্সিনের ভ্যাকসিনের বোতল হাতে ধরেছেন, যা করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা প্রদান প্রক্রিয়ার অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাসের ডেল্টা এবং আলফা ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করার ক্ষেত্রে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন কার্যকরী বলে জানিয়েছেন মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএফ)।
সম্প্রতি এক গবেষণায় বিষয়টি প্রমাণিত করে সংস্থাটি বলছে, কোভ্যাক্সিন গ্রহণ করা দু’জন ব্যক্তির রক্ত পরীক্ষা করে দেখা গিয়েছে যে তাদের শরীরে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। যা কোভিডের আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্টকে নিষ্ক্রিয় করে দিচ্ছে।
কোভ্যাক্সিনে কোভিডের নিষ্ক্রিয় রূপ ব্যবহার করা হয়। যা দেহে ছড়িয়ে পড়তে পারে না। কিন্তু ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে ভ্যাকসিনটি। পাশাপাশি দেহকে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে।
দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে দেখা গিয়েছে, কোভ্যাক্সিন গ্রহণের পর নিরাপদ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেকটাই কম।
মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের (এনআইএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালের রিপোর্টও খুব শীঘ্রই আসবে।
এনআইএফ জানায়, উপসর্গযুক্ত করোনা রোগীর ক্ষেত্রে ৭৮ শতাংশ কার্যকরী ওই টিকা। তবে গুরুতর করোনা রোগীর ক্ষেত্রে ১০০ শতাংশ কাজ করেছে। উপসর্গহীন সংক্রমণের ক্ষেত্রে ৭০ শতাংশ কাজ করে কোভ্যাক্স।
এরআগে এনআইএফ জানিয়েছিল কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন কোডিভ-১৯ এর আলফা, বিটা, গামা, ডেল্টা সবক্ষেত্রেই কার্যকরী। যদিও ডেল্টা প্লাসের ক্ষেত্রেও আদৌ ওই দুই টিকা কার্যকরী কিনা, তা খতিয়ে দেখছেন গবেষকরা।






