ভারতের বায়োটেক সংস্থা তৈরি করে ভারতের তৈরি প্রথম করোনা প্রতিষেধক ভ্যাকসিন কোভ্যাক্সিন। ভারতে এতোদিন ভ্যাকসিনটির প্রয়োগ হয়ে আসলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউ এইচ ও) অনুমোদন ছিলো না।
এতোদিন ভারতের পক্ষ থেকে বারবার আবেদনে বিভিন্ন কাগজপত্র চেয়ে রেখেছিলো ডব্লিউএইচও। অবশেষে প্রতিক্ষার অবসান হলো, অনুমোদন পেলো কোভ্যাক্সিন।
ফলে, করোনার বিস্তার রোধে এখন বিশ্বব্যাপী কোভ্যাক্সিন ব্যবহারের আর কোন বাধা থাকলো না।
কিন্তু কোভ্যাক্সিন ভারতে প্রদান করা চললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিনকে অনুমোদন দিচ্ছিল না। ভারত বার বার আবেদন করলেও বিভিন্ন কাগজপত্র চেয়ে পাঠাচ্ছিল তারা।
অবশ্য ডব্লিউএইচও’র অনুমোদনের আগেই অস্ট্রেলিয়া, এস্তোনিয়াসহ মোট ৭টি দেশ কোভ্যাক্সিনের ২টি ডোজ সম্পূর্ণ করা মানুষজনকে তাদের দেশে ঢোকার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিলো।








