ফুটবল

ডেম্বেলের সঙ্গে চুক্তির কাছাকাছি বার্সা

বার্সেলোনা দলের ফুটবল খেলোয়াড়ের ছবি, ডেম্বেলে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা দলের ফুটবল খেলোয়াড় ডেম্বেলে, ম্যাচের সময় মাঠে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেতন বাড়ানো নিয়ে অতি মাত্রায় দর কষাকষি করায় উসমানে ডেম্বেলের সঙ্গে বার্সেলোনার সম্পর্কে হয়েছিল টানাপোড়েন। চলতি মৌসুমের জুনে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডেম্বেলের। তবে দুই পক্ষের মাঝে সম্পর্কের উন্নতি হওয়ায় হতে যাচ্ছে চুক্তি নবায়ন। ক্যাম্প ন্যুতেই থাকছেন ফ্রেঞ্চ উইঙ্গার।

ডেম্বেলের এজেন্ট মুসা সিসোকো গত বুধবার চুক্তি নবায়ন ইস্যুতে বার্সেলোনার কর্তাদের সঙ্গে আলোচনা করতে কাতালোনিয়ায় গিয়েছেন বলে জানা গেছে।

খবরে প্রকাশ, দুই পক্ষ নাকি এখনো চুক্তির শর্তে সম্মত হতে পারেনি। তবে সম্ভাব্য চুক্তি নিয়ে কয়েকদিন আগে যতটুকু সম্ভাবনা ছিল, সেটি তার চেয়ে আরও বেশি বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত মার্চে জানা গিয়েছিল, ২৪ বর্ষী ফ্রেঞ্চম্যান নাকি ২০ মিলিয়ন ইউরো ইউরো বার্সেলোনার কাছে দাবি করেছিলেন। এরপর বেতন ইস্যুতে বার্সা-ডেম্বেলে টানাটানি চলতে থাকে।

এবার জানা যাচ্ছে ভিন্ন তথ্য। ডেম্বেলেকে তার আর্থিক চাহিদা কমানোর জন্য নাকি সিসোকো তার মতামতের কথা বলেছিলেন। যদিও বিষয়টি এখনো বার্সেলোনার প্রস্তাবের উপরে নির্ভর করছে।

২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১৪৭ মিলিয়ন ইউরোতে ডেম্বেলেকে দলে ভিড়িয়ে নিজেদের রেকর্ড ভেঙেছিল বার্সেলোনা। বিশাল অর্থের প্রতিদান বার্সাকে খুব কমই দিতে পেরেছেন তিনি। প্রতি মৌসুমেই চোটের কারণে লম্বা সময় থাকতে হয়েছে মাঠের বাইরে।

বিষয়:ডেম্বেলেবার্সাবার্সেলোনালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…