জনপদ

ডেমরায় গ্যাস পাইপে অাগুনে ৮ জন দগ্ধ

আগুনের শিখা ও জ্বলন্ত লেলিহান শিখা, বিপজ্জনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেমরায় গ্যাস পাইপে অাগুনে ৮ জন দগ্ধের ঘটনাস্থলের ছবি, আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর ডেমরার কোনাপাড়ায়  গ্যাস পাইপে অাগুনে একই পরিবারের সাতজনসহ ওই বাড়ির কেয়ারটেকার দগ্ধ হয়েছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন, আলমগীর (৪৮), তার স্ত্রী ফেরদৌসী (৩৫), ছেলে রিমন (১৬), শিপন (১০), তাসিন (২), আলমগীরের ভাতিজি রত্না (১৮), তার স্বামী তোফায়েল (২২) ও তাদের আত্মীয় আরিফ (৩০)।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যটি নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টির কারণে গ্যাস পাইপটি লিক ছিল। গতকাল রাতে সুইচ চালু করতে গেলেই বাড়ির মধ্যে আগুন ধরে যায়। এবং একই পরিবারের সাত জন দগ্ধ হন।

দগ্ধ হওয়া  আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়:গ্যাস পাইপে আগুন ডেমরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…